শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের রসুলপুরে শিকড় মানুষের জন্য সংগঠনের আয়োজনে এবং অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার সৌজন্যে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। শিকড় মানুষের জন্য এর সভাপতি মোঃ ইব্রাহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য তাজকিনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বাজারের রাস্তার জায়গা দখল করে ফল বিক্রির অভিযোগে আরও চারজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলারোয়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নথি অনুযায়ী, মাংসের ভ্যাপসা ও ফুলকারার মধ্যে পানি দিয়ে ওজন বৃদ্ধির অপরাধেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বুধবার) শহরের চালতেতলা ক্যাথলিক চার্চ মিশনের মিলনায়তনে এই সমাবেশ অনুষ্টিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের যৌথ আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন এডিপি ম্যানেজার জনাব মিল্টন সিং। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল অফিস, ঢাকা থেকে প্রোগ্রামে জয়েন করে ড্যারেন এন্ড্রো কস্তা, স্পন্সারশীপ ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের এসব পণ্য জব্দের পর ভ্রাম্যমাণ আদালতে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পণ্য ধ্বংসেরও নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে নকল ও ভেজাল সার-কীটনাশক মজুতের বিষয়টি ধরা পড়ে। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বিস্তারিত পড়ুন

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকা অনেকটাই জড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের সঙ্গে। একদিকে নদী, খাল, কাদামাটি, জোয়ার-ভাটা ও লবণাক্ততা; অন্যদিকে ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ, বাঘ-কুমিরের আতঙ্ক এবং অনিশ্চিত জীবিকা। সবকিছুকে সঙ্গে নিয়েই যুগের পর যুগ সুন্দরবনসংলগ্ন মানুষ বেঁচে আছে। শ্যামনগরের মানুষের কাছে সুন্দরবন শুধু একটি বন নয়, এটি তাদের জীবনের অবলম্বন, পরিবারের খাবারের নিশ্চয়তা, সন্তানের পড়াশোনার খরচ এবং কখনো কখনো বেঁচে থাকার শেষবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মাহিদিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোসলেম মালি। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ইকবাল হোসেন নছিমনযোগে ডুমুরখালী থেকে মাছের পোনা আনতে চাঁচড়ার মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে মাহিদিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তার পাশেবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও সক্রিয় করতে নতুন অর্থায়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুবিধা পাবেন। মোট অর্থের ৫০ শতাংশ দেওয়া হবে ব্যাংকঋণ হিসেবে, আর বাকি ৫০ শতাংশ থাকবে অনুদান হিসেবে। জানা যায়, ৫ হাজার সম্ভাবনাময় মুখ খুঁজে বের করতে ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচির আওতায় আবেদন গ্রহণবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছর ৫ হাজার তরুণকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, এর মাধ্যমে প্রতিবছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে তাদের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া। আইনি বিষয়ে মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো প্রচলিত আইনবিস্তারিত পড়ুন

জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়াতে দেশজুড়ে সাইবার নিরাপত্তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশ সদর দপ্তর ও মহানগর থেকে শুরু করে বিভাগ ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিট ও প্রয়োজনীয় ল্যাব স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। উপজেলা ও থানা পর্যায়েও প্রশিক্ষিত কর্মকর্তা রাখার পরিকল্পনা রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধবিস্তারিত পড়ুন