রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় থেকে অ্যাটর্নি জেনারেলের পদটি শূন্য রয়েছে। রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশবিস্তারিত পড়ুন

দেবহাটার আস্কারপুর দরবার শরিফে ওরস শরিফে মুসল্লিদের ঢল

সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর দরবার শরিফ প্রাঙ্গণে বিশ্বওলী হযরত শাহসুফি আলহাজ্ব আলীম বক্স শাহ ওয়াছি (রহঃ)-এর স্মরণে ৬ষ্ঠবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ওরস শরিফ ও ওয়াজ মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া এ ওরস শরিফে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ। ওরস শরিফের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা আলেম-ওলামাগণ পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন।বিস্তারিত পড়ুন

শার্শায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ পুর্নমিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবিরের শার্শার (দক্ষিন) সভাপতি মাহিরের সভাপতিত্বে ও ডা: সাব্বির রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানাবিস্তারিত পড়ুন

ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা শেষে দেশে ফিরলেন ৪ তরুণী

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে চার তরুণী যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী। ফেরত আসা চার তরুণী হলেন নারায়ণগঞ্জের তিনগাঁও গ্রামের পপি শাহাবুদ্দিন বেপারী (৩৭), গাইবান্ধার তালুক জামিরা গ্রামের মোনালিসা নেহা (২৭), যশোরের তপসি ডাঙা গ্রামের মরিয়ম খাতুন (৩৩) এবং মুন্সীগঞ্জের খানবাড়ি পূর্ববিস্তারিত পড়ুন

তেল সংকটে যশোরের রাজগঞ্জের ভাড়ায় মোটরসাইকেল চালকরা চরম বিপাকে

পেট্রোল ও অকটেন সংকটে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। সামনে ঈদকে ঘিরে যখন বাড়তি আয়ের প্রত্যাশা, ঠিক তখনই তেল সংকট তাদের জীবনে নিয়ে এসেছে অনিশ্চয়তা ও দুশ্চিন্তা। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার থেকে প্রতিদিন প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল বিভিন্ন সড়কে ভাড়ায় চলে। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই স্থানীয় তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মিলছে নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা শহরের পৃথক দুটি স্থান থেকে সজীব দত্ত নামের এক তরুণ চিকিৎসক ও আব্দুর রাজ্জাক নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে সাতক্ষীরা শহরের কাটিয়া ও রসুলপুর এলাকায় তাদের মরদেহ ঝুলে থাকার খবর পাওয়া যায়। উদ্ধারকৃত মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। চিকিৎসক সজীব দত্ত (২৭) শহরের কাটিয়া এলাকার তপন দত্তের ছোট ছেলে। আর আব্দুর রাজ্জাক (৪৮) শহরের রসুলপুর এলাকায় ফাল্গুনি বস্ত্রালয়ের মালিকের বাড়িতে কেয়ারটেকারবিস্তারিত পড়ুন

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যেও দাপ্তরিক কাজে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি জরুরি সরকারি কার্যক্রম সম্পন্ন করছেন এবং বিভিন্ন সিটি করপোরেশনসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের ছুটি চললেও প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে নিয়মিতভাবে সরকারি কাজ করছেন। দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিশেষ করে খাল খনন কর্মসূচির অগ্রগতি ও এর বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কেবিস্তারিত পড়ুন

ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সকল তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞান সম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জীন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে। দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যার কথা।’ বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদুলবিস্তারিত পড়ুন

আইজিপির বাসায় চুরির খবর ‘সত্য নয়’ : পুলিশ সদর দপ্তর

বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার (১৮ মার্চ) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপির বাসায় কোনো চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এতে আরও বলা হয়, প্রকৃত ঘটনা হল- গত ১৬ মার্চবিস্তারিত পড়ুন

অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

নিজের বক্তব্য ও আচরণে অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দুঃখপ্রকাশ ও অঙ্গীকারের কথা জানান। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।’ তিনি জানান, সাম্প্রতিক সময়েবিস্তারিত পড়ুন