সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যদিও একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখে ও ঘরে আটকে রাখার চেষ্টা করছে। সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এলজিইডি কর্তৃক নির্বাচিত ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৬ অনুষ্ঠানে’ এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের কল্যাণের জন্য ম্যান্ডেট পেয়েছে বিএনপি।বিস্তারিত পড়ুন

মোটরসাইকেল রাইড শেয়ার চালকরা ৫ লিটার তেল নিতে পারবেন

মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য অকটেন অথবা পেট্রোল দৈনিক জ্বালানি তেল ক্রয়ের পরিমাণ সর্বোচ্চ ৫ লিটার নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। তবে এই নিয়ম শুধু মহানগর এর জন্য প্রযোজ্য হবে। এতে আগে সর্বোচ্চ ২ লিটার তেল কেনার বাধ্যবাধকতা ছিল। মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ফিলিং স্টেশন হতে জ্বালানি তেল গ্রহণের সময় মোটরসাইকেল রাইড শেয়ার ভোক্তাকে আবশ্যিকভাবে তেলের ধরন,বিস্তারিত পড়ুন

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। মঙ্গলবার লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৪ ডলার কমে ৯৫ ডলারে নেমে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দামও প্রায় ৯১ ডলারে নেমেছে। এর আগে সোমবার যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১৯ ডলারে পৌঁছেছিল, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হতেবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সাতক্ষীরা সদর জামায়াতের শোক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর পূর্ব থানা শাখার সাবেক সেক্রেটারি ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক অর্থ সম্পাদক এবং বর্তমানে ১৪নং ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আল-মুজাহিদ ভাইয়ের ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। মঙ্গলবার (১০ মার্চ) এক শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, আল-মুজাহিদ ভাই ইসলামী আন্দোলনেরবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক

রমজানের ছুটিতে সাতক্ষীরার পাটকেলঘাটার ধানদিয়া এলাকায় ১৪৫নং কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটের সময় পুরাতন পরিত্যক্ত ভবনের জানালার লোহার গ্রিল ভেঙে চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়রা দুইজনকে আটক করেন। আটককৃতরা হলেন মোঃ রকি পাঠান (২৮) এবং মোঃ আবু বক্কর (৪৫)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ খালিদা খাতুন (৫১) জানান, প্রাথমিক বিদ্যালয়ের ১ তলা বিশিষ্ট পুরাতন ভবনের জানালার গ্রিল চুরিবিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরা ইউনিয়নে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিবছর এই দিবসটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালন করা হয়ে থাকে। ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯:৩০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দলের সদস্যদের নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন করা হয়। উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১ নংবিস্তারিত পড়ুন

ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির ইফতার মাহফিল পরিণত হলো মিলনমেলায়

মাসুদ রায়হান পলাশ: ঢাকাস্থ সাতক্ষীরার কলারোয়া উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসকারী অন্তত ২০০ জন কলারোয়াবাসী উপস্থিত হয়েছিলেন। গত শনিবার বিকেল ৪টার পর থেকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হতে শুরু করেন। সেদিন সন্ধ্যায় পুরো সম্মেলন কক্ষ হয়ে ওঠে এক খণ্ড কলারোয়া। মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। উপস্থিত সবাই সৌহার্দের পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল শেষ করেন।বিস্তারিত পড়ুন

বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল

বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও সাংবাদিকসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেন। জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারিবিস্তারিত পড়ুন

এমপির হস্তক্ষেপে পারখাজুরা বাওড় বুঝে পেলো মৎস্যজীবী সমিতি, মাছ অবমুক্তি উদ্বোধন

যশোর-৫ (মনিরামপুর) আসনের এমপি এড. গাজী এনামুল হকের হস্তক্ষেপে যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে আনুষ্ঠানিকভাবে মাছ অবমুক্তির মধ্য দিয়ে দখল বুঝে পেয়েছে সরকার থেকে ইজারা গ্রহীতা হাকিমপুর-পারখাজুরা মৎস্যজীবি সমবায় সমিতি। এ উপলক্ষে সোমবার (০৯ মার্চ) সকালে উক্ত সমিতি কর্তৃপক্ষের উদ্যোগে বাওড়ের নলতা ঘাটপাড়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার সূরা ও কর্ম পরিষদ সদস্য সহকারি অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ও সতর্কীকরণ

কলারোয়া বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। অভিযানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় কলারোয়া বাজারের বিজয় ফল ভান্ডারে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রূপা কসমেটিকস এন্ড খেলনাঘরের মালিক আব্দুল খালেককে নিষিদ্ধ ও ভারতীয় পণ্য বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এদিকে আক্তার কসমেটিকস এ নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও ভারতীয় পণ্য রাখার অপরাধে ৩ হাজারবিস্তারিত পড়ুন