Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আরো ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের আরো ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে দেশের ১৪ জেলা পরিষদে এই নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পাঁচপাড়ায় কোরআন মাহফিল ও হাফেজদের পাগড়ী প্রদান

সাতক্ষীরার পাঁচপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ২দিন ব্যাপী ২৪তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা ফুলবাড়ি হাইস্কুল মাঠে ১ম দিনের তাফসীরুল কোরআন মাহফিলে ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ। তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা.বিস্তারিত পড়ুন
বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের দোয়ানুষ্ঠান

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা প্রবীণ রাজনীতিবিদ বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান এর সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় শহরের কামালনগরস্থ সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলীর সঞ্চালনায় এ সময়বিস্তারিত পড়ুন
হরমুজ প্রণালীতে টোল আরোপের সিদ্ধান্ত অনুমোদন, মার্কিন ও ইসরাইলি জাহাজ নিষিদ্ধ

ইরানের পার্লামেন্টের নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাত্রা তীব্র হওয়ায় এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো জাহাজের হরমুজ প্রণালীতে চলাচল নিষিদ্ধ করার ব্যবস্থাও রাখা হয়েছে। পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের এক সদস্যের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই পরিকল্পনায় আর্থিক ব্যবস্থাবিস্তারিত পড়ুন
শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। ৩১ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯ টায় চকবারা প্রোডাকশন সেন্টারে ১৮ জন নারী-পুরুষকে ছাগল পালন বিষয়ক এক দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডারবিস্তারিত পড়ুন
যুদ্ধ বন্ধে ৬ এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হবে: হোয়াইট হাউজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে আগামী ৬ এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩০ মার্চ) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ট্রাম্প এর আগে ট্রুথ সোশ্যালে লিখেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা ১০ দিনের জন্য, অর্থাৎ ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখছে। এই সময়ের মধ্যেবিস্তারিত পড়ুন
তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি : সংসদে মন্ত্রী

আওয়ামী লীগ আমলে তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখানো ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, অমুক্তিযোদ্ধা; যারা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছেন, যেটা সংসদ সদস্য আজকে এখানে বলেছেন; আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছি। এ ধরনের অমুক্তিযোদ্ধা; যারা তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত, মজুদ প্রায় ২ লাখ টন

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বর্তমান অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতি—বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে—দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটসেরবিস্তারিত পড়ুন
দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে হামসহ ১০ ধরনের টিকার টাকা পরিষোধ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টিকা পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। মঙ্গলাবার (৩১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, হামসহ ১০ ধরনের টিকা সংগ্রহে সরকার এরই মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং এ অর্থ ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেবিস্তারিত পড়ুন
‘শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রের প্রধান ব্যক্তি থাকলেও তদন্ত থেকে বাদ পড়বে না’

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় যারা আসবে তারা রাষ্ট্রের প্রধান ব্যক্তি যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। জানা যায়, এ মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারেবিস্তারিত পড়ুন

