শুক্রবার, জুলাই ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

খুলনায় যুবকের অর্ধগলি*ত ঝুল*ন্ত ম*রদে*হ উদ্ধার

খুলনা মহানগরীতে অর্ধগলিত অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর ট্যাংক রোড এলাকার একটি বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা না হত্যাকাণ্ড—সে বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে হত্যা করে সবুজের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের বোন জানান, ট্যাংক রোডের এই বাড়িটিবিস্তারিত পড়ুন

তালায় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়ে জামায়াত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই। সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধই আমাদের শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সার্বিক খোঁজখবর ও মতবিনিময় সভায় প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন

তালায় হাব এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ভূমিজ ফাউন্ডেশন এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় হাব এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে ভূমিজ ফাউন্ডেশন এর কার্যালয়ে এ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন ভূমিজ ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, হাব এর সভাপতি আনিচুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সোমা সরকার, আইডিয়াল এর পরিচালক নজরুল ইসলাম, স্বদেশ এর পরিচালক মাধব চন্দ্র দাস, তালা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সেলিমবিস্তারিত পড়ুন

শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় যড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে মিথ্যা, হয়রানী মুলক মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী গিলাপোল এ মানববন্ধন করে তারা। এ সময় গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। মনি দীর্ঘদিন সাংবাদিক পেশার সাথে জড়িত। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরতবিস্তারিত পড়ুন

তালায় স্ট্রোক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় স্ট্রোক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও স্কয়ার ফার্মেসি। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিপ্লব কুমার দাস এবং ডা. নাজমুল হুসাইন। সভায় সভাপতিত্ব করেন সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টা নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, টুরিস্ট পুলিশেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর জামায়াতের পেশাজীবি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ভোট কেন্দ্র ভিত্তিক পেশাজীবি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পুরাতন সাতক্ষীরা পুন্সিপাড়া আল আমীন ট্রাস্ট কাজী শামসুর রহমান মিলনায়তন এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শূরা সদস্য ও উপজেলা নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলামের সভাপত্বিতে ও সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়াদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

বাপের বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো গৃহবধূর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার থেকে খাবার কিনে স্বামীর সাথে বাপের বাড়ি ফিরছিলেন ফারহানা খাতুন (১৮)। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সাথে পারুলিয়া বাজার থেকে খাবার কিনে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন তারা। এসময় তাদের বহনকৃত মোটরসাইকেলটিতে মালমাল ভর্তি ট্রাকে চাপা দিলে সেখানে প্রাণ যায় ওই নারীর। নিহত গৃহবধু উপজেলার ভাতশালা গ্রামের খালিদ হাসানের স্ত্রী ও পারুলিয়া গাজিবাড়ি এলাকার মোশারফ হোসেনের মেয়ে। গৃহবধুর স্বামী খালিদ হাসান বলেন, গত ২ মাস আগে তারা বিবাহবিস্তারিত পড়ুন

গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ব্যাটারি চালিত ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ইজিবাইকের মধ্যে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাস স্ট্যান্ড নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম ওবায়দুল সেখ (৪৮)। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে।বিস্তারিত পড়ুন

যুগান্তরের প্রতিবেদন

‘জেন-জি’ নিয়ে চমক দেখাতে পারে বিএনপি, মনোনয়ন দৌড়ে যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরেশোরে কাজ শুরু করেছে বিএনপি। দলীয় প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দিয়েছে দলটি। অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দেশের অন্যতম বৃহৎ এই দল। এ লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন। দলীয় প্রার্থী ঠিক করার পাশাপাশি সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চাইছেন বিএনপির নীতিনির্ধারকেরা। এ ক্ষেত্রে বেশি সময় নেওয়া হলে রাজনৈতিক প্রতিপক্ষ সুযোগ নিতে পারেবিস্তারিত পড়ুন