Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী

দেশে অতীতের মতো অন্ধকার ও দুঃসময় যাতে আবার ফিরে না আসে, সে বিষয়ে বিএনপির নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে যুবদল কর্মী মোহাম্মদ হারুনুর রশিদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী পুলিশ গুলি করে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে। দেশেবিস্তারিত পড়ুন
বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার

বিদেশি রাষ্ট্রের দালালদেরকে বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না কখনো বলে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, গত ১৭ বছর অত্যাচারী লুণ্ঠনকারীদের হাতে আমরা জিম্মি ছিলাম। এখনো তাদের শাস্তি হয়নি, আশাকরি আগামী দিনে সরকার তাদের শাস্তি দিতে পারবে। আপনারা এ ধরনের দলকে কখনই সমর্থন করবেন না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন অক্ষুন্ন থাকে সেজন্য সচেষ্ট থাকবেন, এটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিনবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন। এদিন বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এসময়বিস্তারিত পড়ুন
অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান যেমন কঠোর, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও একইভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে দলেরই হোক, তার রাজনৈতিক পরিচয় আইনের প্রয়োগের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন
ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা

তালা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম মহিউদ্দিন এর পুত্র তালার বিশিষ্ট চিকিৎসাবিদ ডা. কামরুল ইসলাম বাবলু রবিবার সন্ধ্যার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। খুলনার নিরালার পরিচিত মুখ। ডা. কামরুল ইসলাম বাবলু তালার তেতুলিয়ার দেওয়ানীপাড়া গ্রামের সন্তান। তাঁর পিতা আবুল কালাম মহিউদ্দিন একাধারে শিক্ষক, সাংবাদিক, কবি ও সাহিত্যিক ছিলেন। সোমবার জোহর নামাজ শেষে খুলনার নিরালা তাবলিক মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন
বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তবে হলুদ সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা খুবই দরকার। রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাইবার অপরাধ দমনে সাইবার আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টি মাদ্রাসা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে নিয়মনীতি লঙ্ঘনের দায়ে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর বা শোকজ নোটিশ দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন মাদ্রাসার কার্যক্রম নিয়ে নানা অভিযোগ ওঠার পর দীর্ঘ তদন্ত শেষে আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। কলকাতাসহ রাজ্যের ২২টি জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে নিবিড়ভাবে তথ্য সংগ্রহ করা হয়। জেলা প্রশাসনেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় জননিরাপত্তা ও জলাতঙ্ক প্রতিরোধে পৌরসভার উদ্যোগে কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। কলারোয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের উদ্যোগে রবিবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়। বিশেষজ্ঞদের মতে, কুকুরের টিকাদানের মূল উদ্দেশ্য হলো জলাতঙ্ক প্রতিরোধ করা। এটি কোনো বিষনাশক বা কুকুরকে তাৎক্ষণিকভাবে ‘বিষমুক্ত’ করার ওষুধ নয়। ভ্যাকসিন কুকুরের শরীরে জলাতঙ্ক ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি করে। ব্যাপকসংখ্যক কুকুরকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তালা উপজেলা শাকদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি পেশায় সুইপার ছিলেন বলে জানা গেছে। নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, সকালে তাঁদের বাবা কাজের উদ্দেশ্যে বাইসাইকেলে করে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে শাকদহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকেবিস্তারিত পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তারা..
‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’

শিক্ষা ও অধ্যাত্মচেতনার সমন্বয় ঘটিয়ে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে মহান শিক্ষাবিদ ও সুফি-সাধক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও গবেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘খানবাহাদুর আহছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক জাতীয় সেমিনারে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানটির যৌথ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপকবিস্তারিত পড়ুন

