Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি ও সাতক্ষীর জেলা জামায়াতের নায়েবে আমীর কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মঈনুল হক’র স্ত্রী সাতক্ষীরা জেলা জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাজকিরা হক ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (১৭ মে) সন্ধ্যা ৭ ঘটিকার সময় পৌরসভাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, এক কন্যা নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি চালু হোক।’ সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনিবিস্তারিত পড়ুন
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ এ সিদ্ধান্তের কথা জানান। ধর্মমন্ত্রী বলেন, কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী মঙ্গলবার (১৯ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এদিকে,বিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে বন্ধ হচ্ছে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতের ভাতা

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করতে যাচ্ছে ভারত। দেশটির পশ্চিমবঙ্গে আগামী মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার আজ অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলো ধর্মভিত্তিক শ্রেণিবিন্যাসের ভিত্তিতে সরকারি আর্থিক সহায়তা আগামী জুনবিস্তারিত পড়ুন
সমালোচনার মুখে অ্যাটকোর সিদ্ধান্ত প্রত্যাহার

সমালোচনার মুখে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক-সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৮ মে) সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অ্যাটকোর সম্মানিত সব সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রোববার (১৭ মে) সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র-সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং: অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। চিঠিতে আরওবিস্তারিত পড়ুন
ঈদুল আজহা : দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঈদুল আযহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫বিস্তারিত পড়ুন
মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

নির্বাচন কমিশনকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনবলেছেন, উনার এই ধরনের কথা শুনে আমরা একদম অভ্যস্ত। উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন, অথচ দেখা করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন। এই গালি উনার নতুন নয়। আজ সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর নবনির্বাচিত কমিবিস্তারিত পড়ুন
পে-স্কেল নিয়ে বড় সুখবর

জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য অতিরিক্ত প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এসব বিষয় নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একাধিক সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেট বিষয়ে (১৩ মে) অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ নির্দেশনা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নামবিস্তারিত পড়ুন
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দলটি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে রিজভী জানান,বিস্তারিত পড়ুন
র্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

র্যাবকে এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। সেই আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে, যারা নতুন প্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করবে। নতুন বাহিনীটি র্যাবের বর্তমান কাঠামোর সংস্কার হতেবিস্তারিত পড়ুন

