রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা

কয়েকদিনের সংঘর্ষের পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। কৌশলগত মাখা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ সাফল্য আসে তাদের। এর ফলে সমুদ্রপথে বাণিজ্য আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে গোষ্ঠীটি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হয়ে উপকূলের সর্বশেষ শহরগুলো দখলের পর বাব আল-মান্দেব প্রণালির কয়েকটি দ্বীপেও অবস্থান নেয় হুতিরা। সরকারি সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।বিস্তারিত পড়ুন

দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আখতারুল ইসলামের দেওয়া বক্তব্য প্রত্যাহারে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে গণমাধ্যমে দেওয়া বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের পক্ষেবিস্তারিত পড়ুন

পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নতুন পদ্মা ব্যারাজের নকশা করছেন বলে জানিয়েছেন তার অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, এই পদ্মা ব্যারাজ আগের পরিকল্পনার মতো হবে না; এর মাধ্যমে দেশের পানি ব্যবস্থাপনায় নতুন কৌশল বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান ও নতুন শহর গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। অর্থ উপদেষ্টা বলেন, ‘পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম ধাপ হবে ডিজাইন ফেজ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং পানিসম্পদ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাস্তবায়নের মাধ্যমেবিস্তারিত পড়ুন

ব্রিকস সম্মেলন

সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা

কয়েক দিনের কূটনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে ভারত সফরের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস (বিআরআইসিএস) সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন তিনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এর আগে বৃহস্পতিবারই শিরবিস্তারিত পড়ুন

তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তৃতীয় দফায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ায় কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশন শুরু হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। কাপ্তাই কর্ণফুলীবিস্তারিত পড়ুন

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ। গ্রেফতার দুইজন হলেন- আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। দাউদ হোসেন বলেন, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নাম্বার সড়কের একটি গলিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন : সভাপতি গফুর, সম্পাদক গণেশ

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়ন (রেজিঃ নং ১৯৪৭) এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ ব্যাপক অংশগ্রহণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভা চত্বরে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। মোট ভোটার ১০৬ জন এর মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটে দুটি প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯টি পদে ১৮ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। পৌরসভারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষাদক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (SMC) সভাপতি আব্দুর রহমান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা, শিক্ষক ও শিক্ষার্থীদের মা–অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ের ভাষা ও গণিতের দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে এফএলএন (FLN—Foundational Literacy and Numeracy) কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।বিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয় ডাকাত সদস্য বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, তাজা ও ফাঁকা কার্তুজ, পিস্তলের গুলি, এয়ারগানের গোলা, ম্যাগাজিন ও ছয়টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তাবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বেত্রবতী হাইস্কুলের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন-দীর্ঘবছর ধরে অবহেলিত কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণসহ অবকাঠামোগতবিস্তারিত পড়ুন