শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, এটা ১২০ শতাংশ নিশ্চিত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানান তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময় নির্ধারণের বিষয়ে জানতে চাইলে ত্রিবেদী বলেন, ‘তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুর কথা হয়নি। তবে ১২০ শতাংশ নিশ্চিত যেবিস্তারিত পড়ুন

শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক

শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৭) ও মুশফিক উর রহমান (১৭)। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ তারা এই মনোনয়ন পেয়েছেন। সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান সাতক্ষীরা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। সুদীপ্ত দেবনাথ শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথের সন্তান। এবং মুশফিক উর রহমান শহরের কলেজ রোডের মুনজিতপুর এলাকার সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমানবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার সবল রয়েছে এবং সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, ‘আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।বিস্তারিত পড়ুন

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠি পাওয়ার বিষয়টি কয়েকটি ব্যাংক নিশ্চিত করেছে বলে জানিয়েছে জাতীয় দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’। চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি সংক্রান্ত কেওয়াইসি নথি এবং লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য নথিভুক্ত করেবিস্তারিত পড়ুন

৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল ইস্যুর ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপককে (জিএম) তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় দুদিনের ছুটি নির্ধারিত আছে। পূজার ছুটির পর একদিন অফিস খোলা থাকবে, এরপর আবার দুদিন সাপ্তাহিক ছুটি। ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে কর্মদিবসটিতেও ছুটি ঘোষণা করবে সরকার। খোলা থাকা দিনটিতে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে দুর্গাপূজা উপলক্ষে এবছর টানা পাঁচদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহীবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ প্যাকেজে হজযাত্রার প্রয়োজনীয় সেবাগুলো একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় আনা হবে। সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফিরে যাওয়া পর্যন্ত যাত্রাপথের বিভিন্ন সেবা এতে অন্তর্ভুক্ত থাকবে। মন্ত্রণালয় জানিয়েছে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকেজটি দেওয়া হবে। এতে চারটি প্রধান সেবা থাকবে—পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। পাশাপাশি অতিরিক্তবিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘শেখ হা‌সিনার ভারতে বসে ভার্চুয়ালি লন্ডনে কথা বলা ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ (মূল্যহীন কাজ)।’ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। আগামীকাল লন্ডনে একটি প্রেস কনফারেন্স হবে, সেই প্রেস কনফারেন্সে অনলাইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক এবং এতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নিয়ে নতুন কোনো প্রস্তাব বা ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, মোটা দাগে বেশ কয়েকটি দফার ওপরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম। সভায় সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়েবিস্তারিত পড়ুন