Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কাব্যতীর প্রকাশনী, বিশ্বভরা প্রাণ ও প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার যৌথ আয়োজনে মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর-২০২৬ বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ’র সভাপতিত্বে এবং কবি শিরিন সাদী ও সঞ্চালনায় প্রকাশনা উৎসবে আলোচনা করেন যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষকবিস্তারিত পড়ুন
ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়, নিরাপত্তাকর্মী নিয়োগে বড় অঙ্কের অর্থ লেনদেন এবং প্রভাব বিস্তারের অভিযোগ ঘিরে সিকিউরিটি গার্ড সুপারভাইজার আবুল কালামের বিরুদ্ধে নানান প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, পার্কিং ইয়ার্ডে প্রবেশের সময় আগে বাংলাদেশি প্রতিটি গাড়ি থেকে ৫০ টাকা এবং ভারতীয় ট্রাক বের হওয়ার সময় ৫০ রুপি করে আদায় করতেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীরা জানান, সুপারভাইজার আবুল কালাম আজাদের নির্দেশেই এসব টাকা আদায় করা হতো। পরে বিএনপিবিস্তারিত পড়ুন
অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সী মেয়েদের হাতে স্মার্টফোন কিনে দিয়েছেন। তাঁর কবর কিন্তু আগেই রচনা করে ফেলেছেন। এখন শুধু কবরটা সাজানো গোছানো বাকি।’ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার কলারোয়ায় কৈশোরীদের সুরক্ষা ও সচেতনতা নিয়ে এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলারোয়ায় দরিদ্র নারীদের জন্য সম্মানিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর আওতায় কৈশোরী ও অভিভাবক সচেতনতামূলক ওই প্রশিক্ষণ ভাদিয়ালী হাইস্কুলে চত্বরে অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস’কে একথা জানিয়েছেন। বিকাল ৩টা নাগাদ প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর,বিস্তারিত পড়ুন
গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামী দিনে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার পেছনে শীর্ষ সন্ত্রাসীদের মদদ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের তথ্য গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। তাতে বলা হয়েছে, সামনে জনজীবনে আরও বড় ধরনের ঘটনা ঘটিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে। এসব বিষয় সরকারকে ভাবিয়ে তুলেছে। সূত্রটিবিস্তারিত পড়ুন
আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বৈঠকে বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়। সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের আলোচনার দ্বার উন্মুক্ত। আমরা আহ্বান জানাই, তারা যেন সংবিধান সংশোধন কমিটিতে নাম দেন, অন্তর্ভুক্ত হন এবং আলোচনায় আসেন। আমরা সবার সাথে আলোচনা করেবিস্তারিত পড়ুন
উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর ডিপিপিতে অন্তর্ভুক্ত পরামর্শক ব্যয় পর্যালোচনা করে তা উল্লেখযোগ্যভাবেবিস্তারিত পড়ুন
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। তারা দ্বিপক্ষীয় ইস্যু এবংবিস্তারিত পড়ুন
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা

অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অপতথ্য রোধে সরকার নতুন ‘সাইবার সুরক্ষা আইন’-এর আইনি পরিকাঠামো প্রণয়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে অংশীজনদের নিয়ে মতবিনিময় শুরু হয়েছে। আরও মতবিনিময় হবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষেবিস্তারিত পড়ুন
নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর

যারা নাশকতা করছে, তাদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ ঘোষণা দেন। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। প্রশাসনের উচিত তাদের বিচারেরবিস্তারিত পড়ুন

