Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে দ্রুততম সময়ে অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বোর্ডের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫ (সংশোধিত)’বিস্তারিত পড়ুন
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি আপনার নামের সঙ্গে যুক্ত হয়েছে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে। জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং দেশটির দীর্ঘদিনের একটি সামাজিক ও আইনি প্রথা আছে, যেখানে মেয়ের স্বামীকেই দত্তক নিয়ে পরিবারের ছেলে ও উত্তরসূরি বানানো হয়। এইবিস্তারিত পড়ুন
আলোচনা সভায় বক্তারা
৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন

“পিত্রালয়: নারীর প্রতি পারিবারিক সহিংসতার এক উপেক্ষিত ক্ষেত্র”(‘দ্য ন্যাটাল ফ্যামিলি: আ নিগলেক্টেড সাইট অব ডোমেস্টিক ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’) শীর্ষক এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার এনজিও ফোরাম, ব্লক-ই, ৪/৬ লালমাটিয়ায় প্রাগ্রসর আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ভারতের বিশিষ্ট নারীবাদী অধিকারকর্মী এবং ‘স্বয়ম’-এর প্রতিষ্ঠাতা অনুরাধা কাপুর। তিনি পিত্রালয়ে নারীর প্রতি সহিংসতার বিভিন্ন ধরন, এর সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপট এবং এ বিষয়ে কার্যকরবিস্তারিত পড়ুন
শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার বিকালে বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে গিয়ে সেখান থেকে ফিরে বাজারের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আবার বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম (৫৯) ও জিআর পরোয়ানাভুক্ত আসামি উত্তর সোনাবাড়িয়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের পুত্র খাদিমুল বিশ্বাস ওরফে আরিফুল ইসলাম (৩১)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের রবিবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসব অকুতোভয় শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে, তারা কেউই এ দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। ইনশাআল্লাহ, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা ছাত্র-জনতার রক্তের মূল্য পরিশোধ করব।” রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কলারোয়ার আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া পৌর শাখা আয়োজিত ‘কর্মীবিস্তারিত পড়ুন
চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা (ঢালীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২) এবং ফুলসারা (ঢালীপাড়া) গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরাইরা (২)। তারা সম্পর্কে মামা-ভাগনে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পারিবারিক অর্থায়নে মিড ডে মিল কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০১৭ সাল থেকে চলমান এ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দিন ভিন্ন ভিন্ন পুষ্টিকর খাবার পরিবেশন করা হচ্ছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের আয়োজন করা হয়। এদিন শিক্ষার্থীদের খাবার পরিবেশনের পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুঞ্জয় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। পেশায় তিনি মৌসুমী ফল ক্রয়-বিক্রয়কারী। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, সকালে মৃত্যুঞ্জয় বাছাড়সহ তার এক সহযোগী বেল পাড়ার জন্য বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে যান। সেখানে গাছে ওঠার পর অসাবধানতাবশত তিনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় মেহেদী হাসান (২৫) নামের এক আসামিকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতাপনগরের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) নিতীশ বিশ্বাস বলেন, ‘আমি সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার সন্ধ্যায় মামলার ২ নম্বর আসামি মেহেদী হাসানকে তার প্রতাপনগরের বাড়ি থেকে আটক করেছি। অন্য আসামিদের আটকের প্রস্তুতি চলছে। মামলার বাদী মারুফ বিল্লাহ বলেন, সংবাদবিস্তারিত পড়ুন

