শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে সাতক্ষীরার লাবসায় স্থানীয়দের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে বিক্ষোভ করেছেন সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা। বুধবার(৯ জুলাই) সাতক্ষীরা সদরের দেবনগরে বিক্ষোভে অংশগ্রহণ করেন লাবসা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, স্থানীয় বাসিন্দা হান্নান সরদার, মোমিন সরদার, আক্তারুজ্জামান, আলমগীর হোসেন, আমছার গাজী, মহিদুল ইসলাম, আলী মুনসুর গাজী, মাহবুবার রহমান, আব্দুর রশিদ, আলামিন, বাবু, শামিম হোসেন প্রমূখ। এ সময় স্থানীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচন কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ৮টি ভোট কেন্দ্রের পোলিং এজেন্টদের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৮ জুলাই দেশে আগমন উপলক্ষে করনীয় বিষয়ক এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯জুলাই) বিকাল ৪টায় সাবেক এমপি হাবিবের বাসভবনে বিএনপির উপজেলা ও পৌর শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহবায়ক মাষ্টার মনিরুজ্জামান। সভায় আগামী ২৮ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে করনীয় ও দিক নির্দেশনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। ৮ জুলাই রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় কামরুজ্জামান কামুকে সভাপতি ও সুমুনুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম শফি, সহ-সভাপতি বদরুল আলম পিয়ার, আমজাদুল হক মল্লিক ছট্টু, হাফিজুর রহমান মুকুল, আলী শাহীন, মাহবুবুর রহমান জজ, আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্মবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

গণহত্যা ও ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত থাকায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (০৯ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ফখরুলের কাছে প্রশ্ন ছিল, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমাতে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। এখন এমন একটি দলের বিষয়ে আপনাদের অবস্থান কী? এর আগে, বিএনপিবিস্তারিত পড়ুন

সেই দুদক কর্মকর্তা শরীফকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ

আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। এক প্রতিক্রিয়ায় মো. শরীফ উদ্দিন বলেন, ‘আমি ন্যায়বিচারবিস্তারিত পড়ুন

ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির চাপে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মুহুরী নদীর পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় দুটি, অলকায় তিনটি ও শালধরে একটি এবং ফুলগাজীর উত্তর শ্রীপুরে একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।বিস্তারিত পড়ুন

বিবিসির অনুসন্ধান : আন্দোলনকারীদের দেখামাত্রই গু*লির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ সময় আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (৯ জুলাই) এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নিজেই আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে এ তথ্য জানা গেছে। বিবিসি এ রেকর্ডিংবিস্তারিত পড়ুন

বিবিসির অনুসন্ধানে উঠে এলো যাত্রাবাড়ীতে পুলিশি হ*ত্যাকাণ্ডের চিত্র

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে অর্ধশতাধিক মানুষ নিহত হন। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে। বুধবার (৯ জুলাই) এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিবিসি আই জানিয়েছে, ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন। এটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতার একটি হিসেবে বিবেচনা করাবিস্তারিত পড়ুন

অডিও যাচাই করলো বিবিসি: আন্দোলনকারীদের ওপর প্রা*ণঘাতী অ*স্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

জুলাই আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন বলেছে, ফাঁস হওয়া একটি ফোনালাপের অডিও যাচাই করেছে তারা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘যেখানেই ওদের (বিক্ষোভকারী) পাওয়া যাবে, গুলি করা হবে।’ বুধবার (৯ জুলাই) এ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ফাঁস হওয়া ওই অডিও অনুযায়ী, শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীগুলোকে সরকারবিরোধী বিক্ষোভকারীদেরবিস্তারিত পড়ুন