Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১ আগস্ট শুক্রবার চালু হচ্ছে কলারোয়ার মডেল মসজিদ, পৃথক ব্যবস্থা মহিলাদের

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে চালু হতে যাচ্ছে সাতক্ষীরার কলারোয়ার মডেল মসজিদটি। আনুষ্ঠানিক উদ্বোধন প্রায় বছর দুয়েক আগে হলেও এতোদিন চালু হয়নি নিয়মিত নামাজ আদায়সহ মসজিদের কোন কর্মযজ্ঞতা। মুসল্লিদের দাবি ও সময়ের প্রেক্ষাপটে স্থানীয় উপজেলা প্রশাসন মডেল মসজিদটির কার্যক্রম ও নিয়মিত নামাজ আদায়ের লক্ষ্যে কাজ করেছেন। ফলশ্রæতিতে ১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজের মধ্যদিয়ে মসজিদটি চালু হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি ও আনুষাঙ্গিক নির্মাণ কাজ সম্পন্নবিস্তারিত পড়ুন
শার্শায় ভ্যান থামিয়ে হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক দলের অনুসারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ২ টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা মোড়ে এ ছিনতায়ের ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত চাল নিয়ে নিজ দায়িত্বে ভ্যান যোগে বাড়িতে নিয়ে যাওয়ারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জনগণের পাশে থাকার অঙ্গীকার তাজকিন আহমেদ চিশতির

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরায় নাগরিক দুর্ভোগ লাঘব ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও তাজকিন আহমেদ চিশতী। তিনি বলেন, “এই পৌরসভা কোনো গোষ্ঠী বা শ্রেণির জন্য নয়, এটি জনগণের। আমি জনগণের জন্যই কাজ করতে চাই।” সাম্প্রতিক অতিবর্ষণে সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শহিদদের স্মরণে মার্চ ফর জার্টিস পালিত আইনজীবী ফোরামের

আবু সাঈদ : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পদযাত্রা বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক এ্যাড, মোঃ আকবর আলীর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব এ্যাড, আলহাজ্ব নুরুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার বিএনপির সাবেক আহবায়ক এ্যাড, ইফতেখার আলী। বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টবিস্তারিত পড়ুন
দেবহাটার আরো খবর...
দেবহাটা প্রেসক্লাবে ইউএনও আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানকে পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে দেবহাটা প্রেসক্লাব। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েমবিস্তারিত পড়ুন
সংসদীয় আসনের সীমানা: খসড়া গেজেটে ক্ষুব্ধ আশাশুনি- শ্যামনগরবাসী

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার দুটি সংসদীয় আসন পুন:নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশন কর্তৃক খসড়া গেজেট প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলার রাজনৈতিক দলের নেতাবৃন্দসহ সাধারণ মানুষ। বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে তারা প্রকাশিত গেজেট বাতিল করে পূর্বের ন্যায় ৫ টি আসনে সাতক্ষীরাকে বিন্যাসের দাবি জানিয়েছেন। এদিকে আসন বিন্যাসের খবর জানার পরপরই বুধবার রাতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্ত প্রত্যাহারেরবিস্তারিত পড়ুন
শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুমানতলী কামিল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫”। বুধবার (৩১ জুলাই) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর পরপর শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা—বিতর্ক, উপস্থাপনা, বক্তব্য প্রদান ও কবিতা আবৃত্তি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয় বিষয়ক বিষয়বস্তুকে কেন্দ্র করে শিক্ষার্থীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় স্বেচ্ছাস সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
যা কিছুই হোক, নির্বাচনে দেরি হবে না : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আগামী পাঁচ-ছয় দিনে আমরা বুঝব, আমরা কোথায় যাচ্ছি। তবে যা কিছুই হোক না কেন, নির্বাচনে দেরি হবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না।’ বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য কঠিন সময় হলেও দেশে নিরাপত্তার ঝুঁকিবিস্তারিত পড়ুন
কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা : আইন উপদেষ্টা

আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারিনি, সামনে আমরা ভোট দিতে পারবো তো? জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন। আপনাদের উদ্যোগটা কী? জানতে চাইলে তিনি বলেন, আমাদের হেন উদ্যোগ নেই, যা নেয়া হচ্ছে না।বিস্তারিত পড়ুন

