রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন পরিষদ রয়েছে, সবগুলোতেই একই সঙ্গে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আখতার আহমেদ বলেন, ‘ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। এ ক্ষেত্রে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে তা এখনও ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি উপজেলাভিত্তিক নির্বাচনবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতার ব্যবস্থা করেছে সরকার। তবে এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড পূরণ করতে হবে। একই সঙ্গে ৯টি কারণে কোনো ব্যক্তির সম্মানি বাতিলও হতে পারে। রোববার (৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে। এতে সম্মানি প্রাপ্তির যোগ্যতা,বিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কর্মসংস্থানের ক্ষতি না করে, পরিবেশ রক্ষা এবং সড়কে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করেই নতুন এই নীতিমালা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে বক্তব্যে রেহানা আক্তার রানু স্বরাষ্ট্রমন্ত্রীকে এইবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনা টাকা ফেরত না দেওয়ার অভিযোগে কলারোয়া প্রেসক্লাবে রোববার রাতে সংবাদ সম্মেলন করেছেন মো. সোহাগ হোসেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পাওনা টাকা ফেরতের দাবি জানিয়েছেন তিনি। সোহাগ হোসেন কলারোয়া উপজেলার শাহাপুর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি হেলাতলা গ্রামের আমিনুর রহমানের কাছ থেকে নগদ সাড়ে সাতবিস্তারিত পড়ুন

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তালা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। তালা উপজেলার ইসলামকাটী, জালালপুর ও মাগুরা ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির সহযোগীতার লক্ষ্যে টুগেদার-২ (ToGETHER-2.0) কর্মসূচীর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্যবিস্তারিত পড়ুন

শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৪১ হাজার ৮০৬টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১বিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজ ধরিয়ে দেওয়ার পর অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, ওই ঘটনার পেছনে অপহরণের চেষ্টা থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা বা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর রাজগঞ্জ বাজারে সিদ্দিকীয়া মডেল ফাযিল (বিএ) মাদ্রাসার সামনে। ওই ছাত্রী হলো তারিন ইয়াসমিন (১১)। সে রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাযিল (বিএ) মাদ্রাসার পঞ্চম শ্রেণিরবিস্তারিত পড়ুন

যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। সঠিক সময়ে সব আয়োজন হবে।’ সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী এসব কথা বলেন। ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি ভারত সরকারের সবসময়ের জন্য ভারত সফরের আমন্ত্রণ রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জানেন। দুই দেশের সম্পর্কেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নকল্পে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান। সেসময় মহিলা সংসদ সদস্য দলীয় ও জেলার উন্নয়নসহ সামগ্রিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনে রেখে “আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ-এর সভাপতিত্বে এবং সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরবিস্তারিত পড়ুন