Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি ও বিরোধীদলের মধ্যে তর্ক, বিতর্ক, দ্বিমত ও বহুমত থাকলেও ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ’ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে পলাতক আসামিদের শনাক্ত, গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সাম্প্রতিক কার্যক্রমে দৃশ্যমানবিস্তারিত পড়ুন
হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলা করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন। তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘আজমেরী হক বাঁধন আওয়ামী জঙ্গিদের নামে মামলা করেছেন। এইমাত্র ফোনে বিস্তারিত কথা হলো বাঁধনের সঙ্গে। ইতালির বাংলাদেশ দূতাবাসের দুজন অফিসার আজ ভেনিসে এসেছিলেন। এই দুই অফিসার এবং ইতালিয়ান পুলিশের সঙ্গে থানায় গিয়ে বাঁধন মামলাবিস্তারিত পড়ুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় এই ফোরামের কার্যক্রম পরিচালনা করবেন তিনি। এর মাধ্যমে চার দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় দুপুরে খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। দায়িত্ব গ্রহণের আগে নতুন অধিবেশনে নিজেরবিস্তারিত পড়ুন
ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক- শুরু হয়ে গেল সেই অপেক্ষা। ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন মঙ্গলবার প্রকাশ করেছে পুরুষদের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। সেখানে সবচেয়ে বড় চমক লিওনেল মেসির প্রত্যাবর্তন। অন্যদিকে তালিকায় জায়গা হয়নি পাঁচবারের বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর। বাদ পড়েছেন বার্সেলোনার দুই গুরুত্বপূর্ণ তারকা পেদ্রি ও রাফিনহাও। ২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়ে স্পেনের বিশ্বকাপজয়ী দলের ছয় ফুটবলার জায়গা পেয়েছেন। তালিকায় আছেন পাউ কুবারসি, মার্কবিস্তারিত পড়ুন
ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তাদের মধ্যে শিপল মাহমুদ বিপ্লব, ইলিয়াস মিয়া ও আলতাফ পাহাড়কে শনাক্ত করা হয়েছে। তাদের কাউকে বাঁধনের দিকে পানি ছুড়তে, কাউকে শাসাতে এবং কাউকে শারীরিকভাবে আঘাতের চেষ্টা করতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মেস্ত্রের একটি পার্কের রাস্তায় এ ঘটনা ঘটে। ওই সময় ভাইয়ের পরিবারেরবিস্তারিত পড়ুন
কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়

ভারতের কলকাতায় হোটেল পেতে সমস্যা হলেও নিউমার্কেট এলাকায় উপচে পড়ছে বাংলাদেশি পর্যটকদের ভিড়। গত ১৯ আগস্ট মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন মারা যান। তাদের মধ্যে সাতজনই ছিলেন বাংলাদেশি পর্যটক। ওই ঘটনার পর কলকাতার হোটেল, মোটেল, গেস্ট হাউজগুলোতে অভিযান চালায় করে কর্তৃপক্ষ। অভিযানে যেসব হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয়, সেসব হোটেলে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন কলকাতায় যাওয়া বাংলাদেশি পর্যটকেরা। বিশেষ করে, ক্যানসারের চিকিৎসা করাতেবিস্তারিত পড়ুন
সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী

সরকারবিরোধী মতপ্রকাশ করলেই কাউকে ধরে আনা কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আইন প্রয়োগের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট-সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজপথেবিস্তারিত পড়ুন
উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পাঁচজনের মধ্যে ভ্যান বিতরণ করা হয়েছে। ‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এলজি বাংলাদেশের উদ্যোগে এ ভ্যান বিতরণ করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার ২৪ নম্বর মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আটজন অসচ্ছল ও কর্মসংস্থান প্রত্যাশী মানুষের হাতে ভ্যান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর (বাংলাদেশ ব্রাঞ্চ)-এর হেড অব মার্কেটিং বেনজির রাকিবুল হাসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ডবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফিসহ পুরষ্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। দু’দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা এঁর সভাপতিত্বে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারলস্বদেশ্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও ইউরোপীয় ইউনিয়ন (EU) এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।তারই ধারাবাহিকতায় শিবপুর ইউনিয়ন মানবাধিকার সংরক্ষন পরিষদ ও মানবাধিকার নারী পরিষদ সদস্যদের সাথে দ্বি- মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শিবপুর মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ফরহাদ আমিনবিস্তারিত পড়ুন

