রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘কুমিল্লার মানুষ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময়ই তারা প্রতিবাদ করেছে। এ কারণে চব্বিশের জুলাইয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না এবং তাদের বঞ্চিত করেছেন।’ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ‘যাকে আমরা ২০২৪ সালেবিস্তারিত পড়ুন

লংমার্চের পথসভা

কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের

কুমিল্লা ও নোয়াখালীকে আলাদা বিভাগ দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা সরকারকে পরিষ্কারভাবে বলছি, কুমিল্লা বিভাগ নিয়ে আর ধানাই-পানাই করবেন না। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হোক। পাশের নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষও বিভাগ চাচ্ছেন। তারাও একটি বিভাগ পাওয়ার দাবিদার। তাদেরও দিন। কিন্তু কুমিল্লার দাবি যেহেতু ১৯৯৪ সাল থেকে চলে আসছে, আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন।’ শনিবার (৫ আগস্ট) কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পথসভায় প্রধানবিস্তারিত পড়ুন

২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও রায় ঘোষণার পর, ২০১৩ সালের ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। তবে ভারতের জনপ্রিয় পত্রিকা দ্য হিন্দু-র বিশেষ বিশ্লেষণ জানাচ্ছে, খাতা-কলমে চুক্তি থাকলেও ভারতকে এখনই হাসিনাকে ফেরত দিতে বাধ্য করা যাবে না। এর মূল কারণ লুকিয়ে আছে সেই চুক্তিরই কয়েকটি আইনি ধারায়। ২০১৩ সালের চুক্তিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম-ফেসবুকে ভিডিও ছাড়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির বলেন, ‘অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাতবিস্তারিত পড়ুন

লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি

সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে লংমার্চের ৬ দফা এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। লংমার্চটির আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। অনুষ্ঠানটি শুরু হয় সকাল ৭টায়। দেশে গ্যাস-বিদ্যুৎ নিয়েবিস্তারিত পড়ুন

অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু

টানা ছয়দিন কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে থাকার পর অবশেষে ভেসে উঠলো রাঙামাটির সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। বিকাশ চাকমা বলেন, শুক্রবার বিকেলের দিকে ঝুলন্ত সেতু থেকে পানি সরে গেছে। আমরা সেতুটি সংস্কারের কাজ করছি। আপাতত আগত পর্যটকদের কাছ থেকে ঝুলন্ত সেতুতে চলাচলের জন্য কোন টাকা নেওয়া হচ্ছে না। পানি যে সরে গেছে সেটা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোবিস্তারিত পড়ুন

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

মদিনার সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে। এতদিন মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান কেবল জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় কিংবা ব্যস্ত মৌসুমেবিস্তারিত পড়ুন

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি। সেখানেই জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রীর। তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে শাবনূর জানান, গতকাল সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়। প্রিয় ক্রিকেটারের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’ (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান এবং ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার তালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি তালা প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শুভেচ্ছা জানান তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, অর্থবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকে নিয়ে কিছুটা বিপাকে পড়েছিলেন এক নারী প্রার্থী। তবে দায়িত্বে থাকা এক নারী পুলিশ সদস্যের মানবিক মাতৃত্বের সহায়তায় শেষ পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ওই পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সরকারি কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষাকেন্দ্রে। জেলা প্রশাসনের অধীনে আয়োজিত এ পরীক্ষায় বিভিন্ন স্থান থেকে প্রার্থীরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে এক নারী প্রার্থী তাঁর ছোট শিশুকে সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসেন।বিস্তারিত পড়ুন