সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ


বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস’ (বিজ)-এর কৃষি কর্মসূচির উদ্যোগে সমিতি অফিসের সদস্য, এলাকার সাধারণ কৃষক ও গৃহিণীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) বেলা ১২:৩০ টায় সাতক্ষীরা সদরের মেহেদীবাগ এলাকায় সংস্থার সাতক্ষীরা সদর শাখার সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এলাকার সাধারণ গৃহিণী, কৃষক ও সমিতির সদস্যদের মাঝে ১৬০০টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বোয়ালা আজেলার সহকারী পরিচালক (এএ) মোঃ মিজানুর রহমান প্রধান/বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জোনের জোনাল ম্যানেজার মোঃ হারুন-অর রশিদ এবং প্রধান কার্যালয়ের ম্যানেজার (অডিট) মোঃ শরিফউদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মোঃ দেলোয়ার হোসাইন এবং সার্বিক পরিচালনায় ছিলেন কলারোয়া সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মোঃ সজিবুল ইসলাম। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রনি ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ কেবল আমাদের অক্সিজেন ও ফলমূলই দেয় না, বরং এটি আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে ও ঔষধি গুণাগুণের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে। বিজ-এর এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি পরিবারকে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে। আমরা আশা করি বিতরণকৃত এই গাছগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে শুধু পরিবেশ নয়, গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদাও পূরণ হবে। আসুন, আমরা সকলে বেশি করে গাছ লাগাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি।”
আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণ কেন্দ্র ও অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত গ্রাহকদের হাতে চারা তুলে দেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরকারি নির্দেশনার আলোকে যথাযোগ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
যথাযোগ্য মর্যাদা, উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীনস্থ শাখরা বিওপির টহল দল পৃথক দুটিবিস্তারিত পড়ুন


