শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শাপলা চত্বরে নিহতের তথ্য গোপন

বিচারের মুখোমুখি হচ্ছেন দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আগামী ১৪ মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতের তথ্য গোপন ও ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্যবিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৬ বার পিছিয়ে ১৮ জুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৬ বারের মতো পেছাল। আগামী ১৮ জুন নতুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১২বিস্তারিত পড়ুন

মাইলস্টোন ট্র্যাজেডি : ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা মামলাটির আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবে বলেবিস্তারিত পড়ুন

এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিকাল অফিসার জেমস স্টুয়ার্ট। বুধবার (৬ মে) সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনার বিষয়ে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করাবিস্তারিত পড়ুন

সামাজিকমাধ্যমের ৬০-৭০ শতাংশ ট্র্যাফিক আসে বট থেকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশের অনলাইন সোশ্যাল ট্র্যাফিকের ৬০ থেকে ৭০ শতাংশই বট বা কৃত্রিম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বুধবার (৬ মে) রাজধানীর গুলশানে দৃক, নাগরিক কোয়ালিশন ও ইউনেস্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশে সাইবার নিরাপত্তা আইন, মতপ্রকাশের স্বাধীনতা ও প্ল্যাটফর্ম গভর্ন্যান্স’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দেশের সাইবার নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে রেহান আসিফ আসাদ বলেন, উন্মুক্ত ও ব্যক্তিগত, দুই ধরনের তথ্য সুরক্ষায় বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে সস্ত্রীক চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী

অফিস শেষ করে সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় গাড়িতে প্রধানমন্ত্রীর পাশের সিটে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগবিস্তারিত পড়ুন

ডিসিদের নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের কোনো প্রকার ভয়ভীতি বা দ্বিধা না রেখে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। বুধবার (৬ মে) রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের’ বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, দেশ এবং জনগণের কল্যাণে আপনারা (ডিসি ও বিভাগীয় কমিশনার) নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যেকোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে,বিস্তারিত পড়ুন

শিগগিরই সব ধরনের ভিসা প্রদান স্বাভাবিক হবে : ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

বাংলাদেশ তার সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করলে ঢাকার সঙ্গে দিল্লি আলোচনায় বসতে প্রস্তুত বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান টানাপড়েন কাটিয়ে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী নয়াদিল্লি। বুধবার (০৬ মে) নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব বলেন ভারতের পররাষ্ট্র। বিক্রম মিশ্রি বলেন, পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতেই বাংলাদেশ-ভারত সম্পর্ক পরিচালিত হবে। বাংলাদেশ তার অগ্রাধিকার ঠিক করলে আমরা আলোচনায় বসতে প্রস্তুত।বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী

‘ভুল তথ্য’ ও ‘অপতথ্য’ মোকাবিলা, আধুনিক তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের পেশাগত ও চাকরির নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন বুধবার (৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী তার বক্তব্যে দেশের গণমাধ্যম খাতের বর্তমান কাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যম এখনও অনেকটাই সেকেলে বা অ্যানালগ কাঠামোর মধ্যে আটকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনাবাড়িয়া প্রভাতী সংঘের নবগঠিত কমিটির সংবর্ধনা

কলারোয়ায় সোনাবাড়িয়া প্রভাতী সংঘের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সোনাবাড়িয়া প্রভাতী সংঘের সামনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনাবাড়িয়া প্রভাতী সংঘের আহবায়ক মেহেদী হাসান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- ৪নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইনছার আলী, সাধারণ সম্পাদক আমির হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি খালিদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মুক্তার আলী সরদার, সমাজসেবক কুতুব উদ্দিন, আব্দুস সবুর, আজগর আলী।বিস্তারিত পড়ুন