Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১৫ দিনে তদন্ত ও ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : উপদেষ্টা ড. আসিফ

১৫ দিনের মধ্যে তদন্ত ও ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হতো, এজন্য মামলার কাজ শেষ হতে দেরি হতো। আমরা যে সংশোধনী আনবো সেখানে বলবো তদন্তকারীবিস্তারিত পড়ুন
প্রতিটি জেলায় ডিএনএ ফরেনসিক সাপোর্টের ব্যবস্থা করা হবে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ধর্ষণের ঘটনায় দেশের সব অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা নেই। এ সুবিধা অপ্রতুল হওয়ায় ধর্ষণের মামলার বিচার অত্যন্ত দেরি হয়ে যেতো। আমরা অংশীজনদের আলাপ করে এখানে পরিবর্তন আনব যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে কেবল মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে মামলার বিচার করা সম্ভব, তাহলে সেটা করতে পারবে। মাগুরার ঘটনার মতো অনেক ক্ষেত্রে আসামি হাতেনাতে ধরা পরে। অন্তত এসব ক্ষেত্রে সময়ক্ষেপণ রোধকল্পে ডিএনএ সার্টিফিকেটের বিষয়েবিস্তারিত পড়ুন
ইফতার মাহফিলের নতুন তারিখ ঘোষণা বিএনপির

রাজনৈতিক দলগুলো এবং পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলের নতুন সূচি প্রকাশ করা হয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। রিজভী জানান, রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল আগামি ১৯ মার্চ ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল হবে আগামি ২১ মার্চ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন। প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল ছিল রোববার। অনুষ্ঠানটি স্থগিত করা হয়। শনিবারবিস্তারিত পড়ুন
সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কলারোয়ার ফারহানা নাজনীন

আসাদুজ্জামান ফারুকী: সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সন্তান ফারহানা নাজনীন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক গত ২৩ ফেব্রুয়ারি তিনি ১৭তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। ফারহানা নাজনীন কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের সন্তান। তিনি শিক্ষক পরিবারের সন্তান মাস্টার জাহাঙ্গীর হোসেনের বড় কন্যা। পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সিংহলাল প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ৫ম শ্রেনি পড়াশোনা শেষ করে ভর্তি হন তার পিতার কর্মস্থলবিস্তারিত পড়ুন
আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি

আগামি বছরের মার্চের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে ব্যাপকভাবে প্রত্যাশা করা যাচ্ছে যে দেশের অন্যতম পুরোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এতে জিতবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়ে করা একটি প্রতিবেদনের একটি অংশে এ কথা বলেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে এনসিপির। বিএনপির যুক্তি—জনগণের ম্যান্ডেটের একটি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুতবিস্তারিত পড়ুন
দেশের রাজনৈতিক দলগুলোর বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই: নাহিদ

দেশের প্রচলতি রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরের সংস্কারের সদিচ্ছা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বার্তাসংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারটি শুক্রবার (৭ মার্চ) প্রকাশিত হয়েছে। নাহিদ ইসলাম বলেন, ‘তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে, তাদের (রাজনৈতিক দলগুলোর) সেগুলোর প্রতি কোনো আগ্রহই নেই।’ ‘গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আমাদের ওপরই। এ কারণেই নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি,’ যোগ করেন তিনি। গত বছরেরবিস্তারিত পড়ুন
‘বৈষম্যবিরোধী বা সমন্বয়ক’ পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই : নাহিদ

বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৭ মার্চ) বিকালে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গা নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পরিচয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় বিএনপি’র ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব

কে এম আনিছুর রহমান: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকালে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর সুস্থ থাকতে পারিনি। দেশনেত্রীবিস্তারিত পড়ুন
কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের সরকারি অধ্যাপক আবু তালেব আর নেই

কে এম আনিছুর রহমান: সাতক্ষীরার কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের ইতিহাস বিভাগের সরকারি অধ্যাপক আবু তালেব সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি)। শুক্রবার সকালে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের ব্রজাবক্স গ্রামে নিজ বাড়িতে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, এক পোতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জুম্মার নামাজের পর ব্রজাবক্স দাখিল মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা কলারোয়ার সাবেক এমপিবিস্তারিত পড়ুন
দেশে নারী নির্যাতন ও হেনস্থার ঘটনায় যা বললেন বিএনপি মহাসচিব

বর্তমানে দেশে নারী নির্যাতনসহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষা ক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে- তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের মতো বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ছাত্রী,বিস্তারিত পড়ুন

