সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসদুপায়

শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী বহিষ্কার, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

সাতক্ষীরার শ্যামনগরে চলমান দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শ্যামনগর উপজেলার কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। কেন্দ্রে তদারকির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এই সিদ্ধান্ত নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরীক্ষার সময় কিছু শিক্ষার্থী বিশেষ কৌশলে মোবাইল ফোন ও ব্লুটুথ হেডফোন ব্যবহার করছিল। এছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী নকল করার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত থেকে এসব অনিয়ম হাতেনাতে ধরার পরই সংশ্লিষ্ট শিক্ষার্থী ও দায়িত্বরত শিক্ষকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও বলেন, এসব শিক্ষার্থী এ বছরের বাকি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। একইভাবে যেসব শিক্ষক পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন, তারাও এ বছর আর কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।
কেন্দ্র সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে গণিত পরীক্ষায় মোট ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ ঘটনায় স্থানীয় শিক্ষাঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, পরীক্ষার পরিবেশ রক্ষায় শিক্ষকরা যদি দায়িত্বে অবহেলা করেন, তবে শিক্ষার্থীদের কাছে নৈতিকতার বার্তা কীভাবে পৌঁছাবে? বিষয়টি নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার