Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নিষিদ্ধ হিযবুতের মিছিলে পুলিশের টিয়ারশেল, ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হরে যায় হিযবুত তাহরীরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিলবিস্তারিত পড়ুন
ইউরোপের বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ইউরোপজুড়ে বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রাথমিকভাবে বলা হচ্ছে, জার্মানির লাইপজিগ—হামবুর্গ—ডুসেলডর্ফ, ফ্রান্সের বোর্দো—স্ট্রাসবুর্গ, ইতালির ফ্লোরেন্সসহ বেশ কয়েকটি ছোট শহরে কনস্যুলেট বন্ধ করা হতে পারে। তবে, এ ইস্যুতে এখনো নিশ্চিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ তালিকায় আরও কিছু শহর যোগ হতে পারেবিস্তারিত পড়ুন
৩২ দলের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন

বিএনপি ও জামায়াতসহ মোট ৩২টি রাজনৈতিক দলের কাছে ছয় সংস্কার কমিশনের প্রতিবেদনের হার্ডকপি পাঠিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐকমত্য কমিশন’। প্রতিটি প্রতিবেদনের সঙ্গে কমিশন একটি করে চিঠিও পাঠিয়েছে দলগুলোকে। চিঠিটি মালটিপল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ) ধাঁচের। প্রতিটি সুপারিশের বিষয়ে ‘একমত’, ‘আংশিক একমত’ এবং ‘ভিন্নমত’-এই তিনটি প্রশ্ন রাখা হয়েছে। এছাড়া সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া ও সময় সম্পর্কে পাঁচটি বিকল্প দিয়ে মতামত চাওয়া হয়েছে চিঠিতে। আগামী ১৩ মার্চের মধ্যে দলগুলোকে লিখিত মতামতবিস্তারিত পড়ুন
২৬ মার্চ দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন ড. ইউনূস

আগামি ২৬ মার্চ দুই দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে দেশটিতে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টার আগামী ২৭-২৮ মার্চ চীন সফর করার কথা রয়েছে। তার চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানে বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সফরে বেইজিং যাওয়ার প্রস্তুতি চলছে। ঢাকা-বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টার ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয়বিস্তারিত পড়ুন
আরো ৭৭২ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ

‘সি’ শ্রেণিভুক্ত (সামান্য আহত) ৭৭২ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। ৪ মার্চ এ তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ‘এ’ শ্রেণির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন ও ‘বি’ শ্রেণির (গুরুতর আহত) ৯০৮ জনসহ মোট ১ হাজার ৪০১ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকা প্রকাশ করা হয়। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, বাবা-মায়ের নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতদের ধরনভেদে ‘এ’, ‘বি’, এবংবিস্তারিত পড়ুন
সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে অন্যথায় আগামি বছরে নির্বাচন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারে সম্মত হয়, তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক, সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি. মিলাম এবং জন ড্যানিলোভিচ রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন তিনি। ঘণ্টাব্যাপী বৈঠকে অধ্যাপক ইউনূসবিস্তারিত পড়ুন
বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চলতি বছরে নির্বাচন কঠিন: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারেনি। ফলে চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাজিদ ইসলাম। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার (৬ মার্চ) রয়টার্স প্রতিবেদনটি প্রকাশ করে। নাহিদ ইসলাম বলেন, স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যকম স্বাভাবিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি উন্নতি হবে বলে আশা করেছিলাম। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিরাজমান পরিস্থিতিতে জাতীয়বিস্তারিত পড়ুন
আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি না। এ ছাড়া, নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচন অংশ নেবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান। তাঁর দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কি না, তা এখনো অনিশ্চিত। বাংলাদেশের আদালত তাকেবিস্তারিত পড়ুন
ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ছাত্র-জনতা কোথাও কোনো অভিযান চালাতে পারবে না, এটা একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ার বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকেল বাংলাদেশ টুরিস্ট পুলিশের সদর দপ্তরে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের বাসা-বাড়িতে ঢুকে মব জাস্টিস হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করছি না। তবে যেসব স্থানে মবজাস্টিস হচ্ছে, সেখানেবিস্তারিত পড়ুন
স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ জন

এবার আটজন ব্যক্তিকে স্বাধীনতা পদক দেবে সরকার। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, পপসম্রাট আজম খান, লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, ভাস্কর নভেরা আহমেদ, কবি আল মাহমুদ এবং ছাত্রলীগ কর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়াবিস্তারিত পড়ুন

