সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

“আদর্শ গ্রাম বাংলাদেশর প্রাণ,আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা’র উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা জেলা শিল্পকলা একাডেমীতে ইসলামী ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট মুহাঃ সাদেক আলীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার মেখ বেলাল হোসেনের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষিবিদ মোঃ নাজমুস সাকিব, সদর থানার এসআই মোঃ শামিমুর রহমান, এসপিও বিনিয়োগ ইনর্চাজ এসএম মাহবুবুল আলম আল মোতাসিম বিল্লাহর স্বাগত বক্তব্যে মধ্য দিয়ে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে মোঃ অলতাফ হোসেন, মোঃ আতিকুর রহমান,মোঃ জিহাদুজ্জামান, মোছাঃ রওশনারা খাতুন, মোছা, অলিমা খাতুন, ফাল্গুনি মুখার্জি।
এ সময় উপজেলার কয়েকশ পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানগন প্রশিক্ষণ কর্মসুচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন প্রকল্প কেন্দ্রের প্রধানদের মধ্যে থেকে ৯ জনকে পুরস্কার প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তরা বলেন, সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য নিয়ে, গ্রামীণ—শহুরে বৈষম্য হ্রাস এবং আয়ের ন্যায়সংগত বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে ইসলামী ব্যাংক ১৯৯৫ সালে ৩১ জুলাই গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে পল্লী উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প চালু করে। জামানতবিহীন অল্প পুঁজি, দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারীরা হচ্ছে এর প্রধান গ্রহীতা। এ প্রকল্পের উল্লেখযোগ্য উদ্দেশ্য হলো বিনিয়োগ কার্যক্রমের মাধ্যমে পল্লী অঞ্চলের কৃষি ও অকৃষি খাত সম্প্রসারণ, কর্মসংস্থান ও আয়বর্ধক খাতে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বিনিয়োগ প্রদান, বিনিয়োগ কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে মহিলাদের সরাসরি উৎপাদনে সম্পৃক্তকরণ, নারীর ক্ষমতায়ন, শিক্ষার বিস্তার, দৈনন্দিন জীবনমান, প্রান্তিক চাষী, ভূমিহীন, দরিদ্র ও শ্রমজীবী নারী ও পুরুষকে ধীরে ধীরে স্বনির্ভরতা অর্জনের জন্য অব্যাহত বিনিয়োগ সহায়তা প্রদান এবং মহাজনি ও চড়া সুদে টাকা লগ্নি ইত্যাদি শোষণমূলক ব্যবস্থার অবসান ঘটানো।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা