Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ প্রদানসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় ভারত সরকার প্রস্তুত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন
ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন : নাহিদ ইসলাম

ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকার আমাদের যাবতীয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। তারা সারা দেশে দলীয়করণ করছে। প্রশাসনের সকল জায়গায় এবংবিস্তারিত পড়ুন
কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ

পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান, এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার। আগামী ১২ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের নয়াদিল্লিতে যাবেন কি না, কিংবা এর আগে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন
দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির কলাবাগানে নিজ বাসা থেকে তৌফিক নেওয়াজের মরদেহ মসজিদে নেওয়া হয়। এদিন সকালে তার মরদেহ ঢাকার কলাবাগানে নিজ বাসভবনেবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার

দেশের ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আগামী শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন তা নিয়ে আইনী জটিলতা তৈরি হওয়ায় আইন মন্ত্রনালয়ের মতামত নিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চায়, বর্তমানে ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় সাংবিধানিকভাবে তাদের করণীয় কী, সে বিষয়ে মতামত চাওয়া হয়। পরে আইন মন্ত্রণালয় তাদের মতামত জানায়। মন্ত্রণালয়ের মতে,বিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো ভোটাভুটি শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে ভোটাধিকার প্রয়োগ করছেন ৩৪৮ জন সংসদ সদস্য। এবারের নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বর্তমানেবিস্তারিত পড়ুন
এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকা থেকে কর্মসংস্থানের সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত নানা চ্যালেঞ্জের কারণে মানুষ ক্রমেই দেশের বিভিন্ন প্রান্তে স্থানান্তরিত হচ্ছে। এই বাস্তবতায় উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তায় নতুন উদ্যোগের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। উদ্ভাবনী ও সমাজসচেতন প্রকল্পের মধ্য থেকে এলজির অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে “উপকূল অঞ্চলের নিরাপত্তা” প্রকল্পের জন্য ২০২৬ সালের LG Ambassador হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার সন্তান হাবিবুল্লাহ আল মামুন। এলজি বাংলাদেশবিস্তারিত পড়ুন
স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

“স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া” স্লোগান এবং “সম্মান, শৃঙ্খলা, সহযোগিতা ও প্রো-অ্যাক্টিভনেস” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এ “সার্ভিস উন্নয়ন” শীর্ষক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টায় হাসপাতালের কনসালটেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামান ও মেডিসিন বিভাগেরবিস্তারিত পড়ুন
গাজী হাবিবুর রহমানের মাতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের শোক

দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. হাবিবুর রহমান (গাজী হাবিব)-এর মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ। তাঁর মৃত্যুতে সংগঠনের সভাপতি দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার শাহ জাহান আলী মিটনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাবিস্তারিত পড়ুন
খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী চান, দেশে এমন একটি নতুন প্রজন্ম গড়ে উঠুক, যারা ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিতে নেতৃত্ব দিতে পারবে। আর খেলাধুলার মাধ্যমেই সেই নতুন নেতৃত্ব তৈরি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। শুধুবিস্তারিত পড়ুন

