Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কাঠামোয় একটি হবে রাজস্ব নীতি বিভাগ, অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতি বিভাগ সরকারের ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করবে। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই প্রতিষ্ঠান একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ওবিস্তারিত পড়ুন
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ পিংক বাস সার্ভিস চালু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ এই বাস সার্ভিস নারী চালক ও নারী কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার বিকেল থেকে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। আগামীকাল বুধবার থেকে নির্ধারিত রুটে পুরোদমে যাত্রীসেবা চালু হবে। প্রাথমিকভাবেবিস্তারিত পড়ুন
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেখানে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।’ তিনি বলেন, ‘যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগবিস্তারিত পড়ুন
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

দীর্ঘদিন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকার পর দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদে দেশে ফেরানো হয়েছে। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে তিন নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জানা গেছে, উন্নত জীবনের আশায় এসব বাংলাদেশি অনিয়মিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক বনাম ব্রহ্মরাজপুর ভ্যান শ্রমিক দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মিতা এন্টারপ্রাইজ, পূর্ব দহাখোলা, সাতক্ষীরার প্রোপ্রাইটর মো. আব্দুস সামাদের পরিচালনায় আয়োজিত খেলায় ইমারত শ্রমিক দল হলুদ জার্সি এবং ভ্যান শ্রমিক দল সবুজ জার্সি পরে মাঠে নামে। খেলা পরিচালনা করেন মো. মোকলেছুর রহমান।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার সিংহলাল বাজারে অবস্থিত মেঘনা ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেনের আয়োজনে একমি নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রভাষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রিজিয়নের ফিসারিজ এক্সিকিউটিভ অফিসার কৃষিবিদ ইমরুল কায়েস। তিনি মৎস্য চাষিদের আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে মাছ চাষ, মাছের রোগবালাই প্রতিরোধ এবং উৎপাদন বাড়ানোর বিভিন্ন কৌশল সম্পর্কেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক

“রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা ১৫৭৩) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকালে শহরের পলাশপোলস্থ খান কমিউনিটি সেন্টারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজ ছাত্রদের পাগড়ী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কাজিরহাট গোয়ালচাতর অরফান কেয়ার (এতিমখানা) ও আর্ন্তজাতিক সেবা সংস্থা ‘আই চ্যারিটি’র যৌথ আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলমের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাসেবক ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারিবিস্তারিত পড়ুন
খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে তা কার্যকর করার দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি সেবামূলক সংস্থা ‘মৌমাছি’, ‘সুন্দরবন ফাউন্ডেশন’, ‘প্রভা’, ‘প্রান্তিক যুব সংঘ’ এবং ‘শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা’-এর যৌথ আয়োজনে এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ‘সিটিজেন নেটওয়ার্ক’। এতে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরাবিস্তারিত পড়ুন
শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে শার্শা থানাধীন কায়বা ইউনিয়ন বাগুড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার বেলা সাড়ে বারটার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার মিডিয়া শাখা। গ্রেপ্তারকৃত ব্যক্তি খায়রুল বাসার শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মৃত ইউফার রহমানের ছেলে। তার নামে একাধিক মাদকেরবিস্তারিত পড়ুন

