রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়ামে রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে, সাইটসেভার্স এর সহযোগিতায় এবং খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার পিপি রোটাঃ মোঃ হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রোটারীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পাটকেলঘাটায় এক মানসিক ভারসম্যহীন ছেলে হারিয়ে গেছে

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের পুটিখালি গ্রামের মৃত ইস্তাব আলী মল্লীকের ছেলে জমির উদ্দিন সরদারের ছেলে মানসিক ভারসম্যহীন ইসমাইল হোসেন মল্লিক (২১) হারিয়ে গেছে। গত ২৩ এপ্রিল সে বাড়ি থেকে তার ভগ্নিপতি আশাশুনি উপজেলার বুধহাটার শোভনালি গ্রামে আরাফাত হোসেনের বাড়িতে বেড়াতে যায়। তিনদিন থাকার পর ২৬ এপ্রিল সকালে সে কাউকে কিছু না বলে চলে আসে। সেখান থেকে সে অব্যবদি নিখোঁজ। তাকে কোথায় খুজে পাওয়া যাচ্ছে না। কোন সদৃয়বান ব্যাক্তি যদিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস : বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল,বিস্তারিত পড়ুন

অপতথ্য দিয়ে গণমাধ্যমের ফটোকার্ড মেনে নেবে না সরকার : জাহেদ উর রহমান

ভুল এবং অপতথ্যের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থানে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, অপতথ্য দিয়ে গণমাধ্যমের বানানো কোনো ফটোকার্ড মেনে নেওয়া (অ্যালাউ) হবে না। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘একটা ছোট ঘটনা আছে, এটা গত সপ্তাহেও ব্রিফিং করেছিলাম। আমি আবারও একটু বলি,বিস্তারিত পড়ুন

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার কোস্ট গার্ডকে আরও শক্তিশালী ও আধুনিক করতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বাহিনীর অবকাঠামো ও সক্ষমতা বাড়াতে আগামীতে প্রায় ১০ হাজার নতুন সদস্য নিয়োগের পরিকল্পনাও রয়েছে, যা বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল করবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, কোস্ট গার্ডের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এর আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

একবারের জ্বালানি দিয়েই দেড় বছর মিলবে বিদ্যুৎ

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম সরবরাহের মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় যুক্ত হতে যাচ্ছে। রূপপুরের প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার জন্য প্রয়োজন হবে মোট ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল, যার প্রতিটিতে রয়েছে ১৫টি করে ইউরেনিয়াম পেলেটসমৃদ্ধ রড। এরই মধ্যে দুই বছর আগে বাংলাদেশ ১৬৮টি বান্ডেল সংগ্রহ করে রেখেছে।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২৮বিস্তারিত পড়ুন

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিজেল মজুত আছে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন। ৩০ এপ্রিলের মধ্যে আসবে আরও এক লাখ ৮০ হাজার মেট্রিক টন। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘলাইন নেই। তাই সংকট শিগগিরই দূর হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। সীমান্তে হত্যা ৭৫ শতাংশ কমেছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন,বিস্তারিত পড়ুন

৫ মামলায় ‘সেই’ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে আদালত এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। পরবর্তীকালে অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার

৫ আগস্ট পরবর্তী সময়ে দলের অভ্যন্তরে প্রতিকূল পরিস্থিতি এবং শীর্ষ নেতাদের অসহযোগিতার অভিযোগ তুলে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা ইসহাক সরকার। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গত ৫ আগস্টের পর নিজ দলেরই কিছু লোক ও অনুপ্রবেশকারীর কারণে তার এবং তার পরিবারের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ইসহাক সরকার জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে চাঁদাবাজিরবিস্তারিত পড়ুন