মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা

শেখ আমিনুর হোসেন : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ‘২৬) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, এলজিইডি সহকারি প্রকৌশলী তন্ময় আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান, সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিস্তারিত পড়ুন

উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ

কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে সাতক্ষীরার উপকূলীয় বঞ্চিত আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইডিপিডিসি) এর উদ্যোগে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে অভিযোজন ও প্রশমন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) শহরের সাতক্ষীরা মিশনের হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ফাদার ডমিনিক সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিএ, আইডিপিডিসি প্রকল্পের সিডিএর মিলন সেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার প্রকল্পবিস্তারিত পড়ুন

ব্র্যাক ডেইরি উদ্যাগে সাতক্ষীরায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি: “আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মুবিন। ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টবিস্তারিত পড়ুন

দেশব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাবিস্তারিত পড়ুন

প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন

সাতক্ষীরা সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ জন শিক্ষক থাকলেও ক্লাস নেন পিওন! এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সরেজমিনের অনুসন্ধানে। এই পিওন শুধু ক্লাসই নেন না, স্কুলের অনেক কিছুই নিয়ন্ত্রণও করে। বলা যায় এই পিওনকে দিয়ে স্কুল নিয়ন্ত্রণ করানো হয়। বলছি- সাতক্ষীরা সদর উপজেলার ৫৫ নং দক্ষিণ দেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিওন আসাদুল ইসলামের কথা । তাছাড়া এ স্কুলে রয়েছে আরো অনেক সমস্যা। বিষয়টি নিয়ে অভিভাবক, স্থানীয় সচেতন মহল ওবিস্তারিত পড়ুন

পদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুল

সাতক্ষীরা জেলা প্রতিনিধি থেকে পদোন্নতি পেয়ে স্টাফ রিপোর্টার হয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আকরামুল ইসলাম। অনুসন্ধানী সংবাদ, সমাজের সমস্যা, সম্ভাবনা নিয়েও তার খবরগুলো এরই মধ্যে সকলের নজর কেড়েছে। সোমবার (১৮ মে) যমুনা টিভি কর্তৃপক্ষ তাকে এই পদোন্নতি প্রদান করেন। তার এই পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদবিস্তারিত পড়ুন

ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন তিনি। ১৯ মে থেকে সারা দেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হলো এবং আগামী ২১ মে পর্যন্ত চলবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা চলবে। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দৃঢ় ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে।বিস্তারিত পড়ুন

মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১৯ মে) জামায়াত সেক্রেটারি মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চল ক্যাম্পবেলটাউনে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে সুমন আহমেদ নামে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনাটিকে দেশটির পুলিশ ‘অত্যন্ত সহিংস ও হৃদয়বিদারক পারিবারিক অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে রেমন্ড অ্যাভিনিউর একটি বাড়ি থেকে ৪৬ বছর বয়সী এক নারী এবং ১২ ও ৪ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন