বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন তথ্য দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা। সোমবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানান। তিনি বলেন, পদত্যাগপত্র নিয়ে বঙ্গভবনে যাওয়ার কথা থাকলেও ছাত্র-জনতা গণভবনের কাছাকাছি চলে আসলে পালিয়ে যেতে বাধ্য হয় খুনি হাসিনা। হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার: অসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যকে ‘মিথ্যাচার’ এবং ‘শপথ ভঙ্গের শামিল’ বলে মন্তব্য করেন অধ্যাপক নজরুল। আসিফ নজরুল বলেন, “রাষ্ট্রপতির এই বক্তব্যের কারণে তার পদে থাকারবিস্তারিত পড়ুন

হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই : হাসনাত আব্দুল্লাহ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই। সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই।’ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।বিস্তারিত পড়ুন

‘আমাকে কিছুই বলে গেলেন না’

আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো প্রমাণ নেই : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি শনিবার মানবজমিন পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’ এ প্রকাশিত হয়। মতিউর রহমান চৌধুরীর মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেয়া হয়, তাহলে সেটির অনুলিপি কারও না কারও কাছে থাকার কথা। কিন্তু তিনবিস্তারিত পড়ুন

হাসিনার পদত্যাগপত্র বিষয়ে যা বললেন

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন, আমাকে কিছুই বলে গেলেন না : রাষ্ট্রপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পালিয়ে যান ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট তিনি পালিয়ে যাবার পরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। অথচ শনিবার (১৯ অক্টোবর) মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনোবিস্তারিত পড়ুন

পালানোর আগে যে কথা বলে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা, বারবার ফোন আসছিল নয়াদিল্লি থেকে

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে ভারত থেকে বারবার ফোন আসছিল। ফোনে বলা হচ্ছিল, যাতে তার নিরাপত্তা বিঘ্নিত না হয়। দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার একটি অনুসন্ধানী প্রতিবেদনে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে ভাষণে কী বলতে চেয়েছিলেন তা নিয়ে বিস্তারিত লিখেছেন। সেখানেই এ তথ্য পাওয়া যায়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মতিউর রহমান চৌধুরী লেখেন, শেখ হাসিনা পালানোর আগে বলেছিলেন- দীর্ঘ নয়, অল্প সময় কথাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রদূত হলেন মুশফিকুল ফজল আনসারী

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগির তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন। নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগেরবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির কোথায় থাকা দরকার, তা ছাত্রসমাজ নির্ধারণ করবে: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর মতো মানুষ যদি বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া দরকার? তার কোথায় থাকা দরকার, তা ছাত্রসমাজ নির্ধারণ করবে। সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্র সংস্কার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। এর আগে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে কথোপকথনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন জানিয়েছেন,শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিকবিস্তারিত পড়ুন

আমেরিকাসহ তিন দেশে রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

আমেরিকা, রাশিয়া ও আরব আমিরাতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ ইমরান হোসেন। রাশিয়ায় ছিলেন কামরুল আহসান এবং আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন মো. আবু জাফর। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সাথে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদেরবিস্তারিত পড়ুন

ফেল করা শিক্ষার্থীদের আন্দোলন :পদ থেকে অব্যাহতি চাইলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রোববার (২০ অক্টোবর) রাতে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। সেই ঘোষণা অনুযায়ী- সোমবার সকালে তিনি বোর্ড থেকে তাকে প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এ আবেদন জমা দেন তিনি। একই সঙ্গে বোর্ড থেকে প্রত্যাহার করে তাকে নিজের কর্মস্থল বা অন্য কোথাও পদায়নের অনুরোধ করেছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকাবিস্তারিত পড়ুন