Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৪৩তম বিসিএস : গোয়েন্দা সুপারিশে বাদ ২২৭ জন, থাকছে পুনর্বিবেচনার সুযোগ

গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ৪৩তম বিসিএসে ২২৭ জনকে গেজেটভুক্ত করা হয়নি বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সাময়িক নিয়োগের জন্য অনুপযুক্তদের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপারিশকৃত ২ হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদবিস্তারিত পড়ুন
বাংলাদেশের ভিসা সোনার হরিণ, এবার হতাশা বাড়ছে ভারতীয়দের

নতুন বছরে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ায় জটিলতা আরও বেড়েছে। আগের মতো সহজে বাংলাদেশের ভিসা পাচ্ছেন না ভারতীয় নাগরিকরা। সংশ্লিষ্টরা বলছেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে ভিসার ওপর। বাংলাদেশে যাওয়ার জন্য শীতের সকালে লাইন দিয়ে দাঁড়িয়েও ভিসার আবেদন জমা দিতে পারছেন না পশ্চিমবঙ্গবাসী। ভিসা সেন্টারে ভিসা জমা দিতে না পারায় প্রতিদিন অসংখ্য মানুষ ফিরে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ ও হতাশা বাড়ছে কলকাতায়। কলকাতাস্থ ডেপুটি হাইকমিশন সূত্রে খবর, আগে প্রতিদিনবিস্তারিত পড়ুন
বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের কারণে ২০২৭ সালের পর ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট হবে : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের কারণে ২০২৭ সালের পর থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট তৈরি হবে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবিও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
একাত্তরে জামায়াতের ভূমিকা কী ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছে? : রিজভী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা কী ছিল জানতে চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রসঙ্গে তিনি এই প্রশ্ন ছোড়েন। রুহুল কবির রিজভী বলেন, ‘আমি ইসলামপন্থি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, একাত্তরের মুক্তিযুদ্ধে আপনাদের রাজনৈতিক ভূমিকা কী ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক–এই ধরনের বিভ্রান্তিবিস্তারিত পড়ুন
অবশেষে পাঠ্যবইয়ে স্বমহিমায় জাতীয় বীরেরা

পাঠ্যবইয়ে দলীয় রাজনীতির প্রভাব দীর্ঘদিনের। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে, তখন তারা নিজেদের গুণগানে ভরিয়ে ফেলেছে। বিএনপির শাসনামলে পাঠ্যপুস্তকে বেশি গুরুত্ব পেয়েছে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম মেজর জিয়াউর রহমান। আবার আওয়ামী লীগ সরকারে থাকাকালে এককভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব ফুটিয়ে তোলা হয়েছিল। সবশেষ আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে সব জায়গায় ছিল শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জয়গান। পাঠ্যপুস্তক থেকে একেবারে মুছে ফেলা হয় জিয়াউর রহমান,বিস্তারিত পড়ুন
সাবেক প্রধান বিচারপতি সিনহার মিথ্যা মামলা প্রত্যাহারও দেশে ফেরানোর দাবি

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এক ব্রিফিংয়ে তিনি এই দাবি জানান। ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশ ছাড়তে ও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এমনকি মিথ্যা মামলায় তাকে সাজাওবিস্তারিত পড়ুন
ভোটারের বয়স ১৭ করার প্রস্তাব প্রধান উপদেষ্টার ‘ব্যক্তিগত মতামত’ : ইসি

বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স এক বছর কমিয়ে ১৭ নির্ধারণ করা উচিত বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে প্রস্তাব করেছেন, সেটিকে তার ‘ব্যক্তিগত মতামত’ বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ভোটারের সর্বনিম্ন বয়স ১৭ বছর করার বিষয়ে কমিশন কী ভাবছে, জানতে চাইলে তিনি বলেন, ১৭ বছর বয়সে ভোটারবিস্তারিত পড়ুন
পিএসসিতে আরো ৬ সদস্য নিয়োগ

নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরো ছয়জন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। এতে সই করেছেন উপসচিব আবুল হায়াত মো. রফিক। নতুন যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরীবিস্তারিত পড়ুন
ফেসবুক আইডি ফিরে পেলেন ক্রীড়া উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়। তবে তার আইডিটি আগের মতো ভেরিফায়েড (ব্লু টিক) দেখা যায়নি। বুধবার বিকাল থেকে আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসিফ মাহমুদের ফেসবুক আইডি ফিরলেও হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অন্যদের আইডিবিস্তারিত পড়ুন
কেশবপুরে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যশোরের কেশবপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিটির সভাপতি জি এম হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমীন খান এর সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা করেন, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার ফারুক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ নার্গিস সুলতানা, সদস্যবিস্তারিত পড়ুন

