বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রিজার্ভ চুরিকেও হার মানিয়েছে বেক্সিমকো: শ্রম উপদেষ্টা

দেশের বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে বেক্সিমকো গ্রুপ। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের নামেই ১১টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ২৮ হাজার কোটি টাকার ওপরে ঋণ নেওয়া হয়েছে। অস্তিত্ববিহীন ১৬টি প্রতিষ্ঠানের নামে নেওয়া হয়েছে আরও ১২ হাজার কোটি টাকা ঋণ। সব মিলিয়ে ৪০ হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে বেক্সিমকোর। উপযুক্ত জামানত ছাড়াই এসব ঋণ নেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বেক্সিমকো গ্রুপের এই ঋণ কেলেঙ্কারিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভবিস্তারিত পড়ুন

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার শুরু

টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এবার তিন ধাপে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা।বিস্তারিত পড়ুন

মাইকেল মধুমেলায় যাদু প্রদর্শনের নামে অশ্লীল নৃত্য!

কেশবপুর (যশোর) সংবাদদাতা: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মধুমেলায় যাদু প্রদর্শনের নামে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। আর্থিকভাবে লাভবান হতে অসাধুরা এই অনৈতিকতা শুরু করেছেন। স্থানীয়রা বলছেন, নগ্ন নৃত্য দেখতে যাচ্ছেন নানা বয়সের মানুষ। কেউ যাতে মোবাইলে ভিডিও ধারণ করতে না পারে তার জন্য নির্দিষ্ট লোক পাহারা দিচ্ছেন। জানা গেছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুপল্লীর আম্রকাননে সপ্তাহব্যপী মধুমেলা চলছে। যশোর জেলা প্রশাসন এই মেলারবিস্তারিত পড়ুন

কলারোয়ার গদখালি যুব উন্নয়ন সংঘের কমিটি গঠন।। সভাপতি রবি, সেক্রেটারি জাকির

কলারোয়ার গদখালি যুব উন্নয়ন সংঘের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৭ জানুয়ারি) রাতে হাসপাতাল রোডস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম। সভায় আর্থ-সামাজিক উন্নয়ন, পারস্পরিক একতা, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সংগঠনকে গতিশীল রাখতে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন- সভাপতি রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি আশারুকু জামান, ইয়ারুল ইসলাম, নুর ইসলাম ও বাবুল হোসেন, সাধারণবিস্তারিত পড়ুন

সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা গেছে যাত্রীদের। অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করেছেন।বিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নববর্ষ-২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধ্যাপক ইউনূসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুভেচ্ছা।’ সোমবার এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি উল্লেখ করেন, এই শুভেচ্ছা বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে। এর আগে, ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান নরেন্দ্র মোদি।

ট্রাম্প-মোদি ফোনালাপ, যা জানালো হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। সেইদিনেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর এক সপ্তাহ পর সোমবার (২৭ জানুয়ারি) টেলিফোনে কথা হলো মোদি ও ট্রাম্পের। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স ও এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দুইটির মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে দুই নেতার কথা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেবিস্তারিত পড়ুন

সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা!

লালমনিরহাট সদর উপজেলার সোনালী ব্যাংকের বড়বাড়ী শাখায় সুড়ঙ্গ খুড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে লোকজন টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দূর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা। স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, ব্যাংক থেকে টাকাসহবিস্তারিত পড়ুন

কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন করেছেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে কৃষিতে উৎপাদন বাড়িয়েছিলেন। উন্নয়ন ও উৎপাদনের চাকাকে সচল করেছিলেন। কৃষিপ্রধান দেশে কৃষিতে আধুনিকায়ন ঘটিয়েছে বিএনপি। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে আয়োজিত কৃষকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার দাসের পরলোকগমন

শেখ মাহমুদুল হাসান কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়া পৌরসভার মুরারীকাটি গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার দাস পরলোকগমন করেছেন। তিনি নিজ বাসভবনে রবিবার দিবাগত (২৭ জানুয়ারি) রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা এবং নয়জন নাতি-নাতনি রেখে গেছেন। বিমল কুমার দাস ছিলেন কলারোয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং স্থানীয় সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর সততা, পরিশ্রম এবং ন্যায়পরায়ণতা তাকে সকলের কাছে একজন আদর্শবিস্তারিত পড়ুন