বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে, দিল্লিকে প্রশ্ন ঢাকার

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়ে প্রেসনোট দিয়েছে, সেটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ঢাকার প্রশ্ন, কূটনৈতিক এলাকার এত ভেতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো- তা বড় প্রশ্ন। রোববার (২১ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া প্রেসনোট পুরোপুরি প্রত্যাখ্যান করছে ঢাকা। কূটনৈতিক এলাকার এত ভেতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো- তা বড় প্রশ্ন। বাংলাদেশ হাইকমিশনারের বাসভবনে হামলারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে পুরোহিতদের ৯ দিনের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু, নিজস্ব প্রতিবেদক: পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার, তারি ধারাবাহিকতায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের অধিনে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ৯ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মসুচীর সমাপনী অনুষ্ঠান। (১৫ ডিসেম্বর) সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অশোক চ্যাটার্জী জুনিয়র কনসালটেন্ট খুলনা জেলা কার্যালয় এর সভাপতিত্বে, অনিসা রাণী জুনিয়র কনসালটেন্ট খুলনা জেলা কার্যালয় এর সঞ্চালনায়, সাতক্ষীরা জেলার ৭বিস্তারিত পড়ুন

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান পলাশ

শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা: ডাক্তার মোঃ মাহমুদুল হাসান পলাশ খুলনা বিভাগেই একমাত্র স্পাইন সার্জন তিনি দক্ষতা, সততা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। সাতক্ষীরা জেলার কলারোয়ার মাটির সন্তান এই চিকিৎসক বর্তমানে খুলনার পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগেও দায়িত্ব পালন করে সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ডা. পলাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্নবিস্তারিত পড়ুন

যশোরে আলোচিত মহিলা আ’লীগ নেত্রী মহুয়া গ্রেপ্তার

যশোর প্রতিনিধি: যশোরে রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম নাসিমা সুলতানা মহুয়া। মহিলা আওয়ামী লীগের এই নেত্রীকে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডের বাড়ি থেকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হঠাৎ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার পর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এ ঘটনা। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঁইয়া জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের একটি মামলার তদন্তে মহুয়ার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। সেই সূত্রে তাকে আটক করেবিস্তারিত পড়ুন

যশোরে তরুণদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস

আবেদ হোসাইন, যশোর: সীমান্তবর্তী জেলা যশোরে তরুণ প্রজন্মের মধ্যে এইচআইভি ও এইডস সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আক্রান্তদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী, যাদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। গত বছর শনাক্ত ২৫ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ১২ জন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত স্বাস্থ্য বিভাগের এক সমন্বয় বৈঠকে জানানো হয়, চলতিবিস্তারিত পড়ুন

শাশুড়ির শয্যাপাশে ডা. জোবাইদা রহমান

এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে। দল থেকে রোববার লন্ডনে নেওয়ার কথা থাকলেও তার পুরোটাই এয়ার অ্যাম্বুলেন্স আসা ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। সূত্র জানায়, কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে দু-একদিন বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে সেই সময়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থাসহ চিকিৎসকদের অনুমতির বিষয়টি রয়েছে। যদিও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজবিস্তারিত পড়ুন

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিকেল বোর্ড ‘সবুজ সংকেত’ দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন। এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেই ভাবে তারা এখন প্রস্তুত রয়েছে।’ ‘এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে।বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার মেট্রিক টন গম

যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০১ এর অধীনে এসেছে এই গম। বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজারবিস্তারিত পড়ুন

‘চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে’

চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করছেন, সব ঠিক থাকলে বেগম জিয়া রোববার (৭ ডিসেম্বর) ফ্লাই করবেন। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমা বাদ রাজধানীর নয়াপল্টনে এ কথা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে। কারিগরি ত্রুটিতে অ্যাম্বুলেন্সটি পৌঁছাতে দেরি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি এক দিন পিছিয়েছে। মির্জা ফখরুল বলেছেন,বিস্তারিত পড়ুন

‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা মাত্র। অনেকে যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই। এখানে কোনো মাইনাস ফোর-এর মতো কিছু নেই। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনবিস্তারিত পড়ুন