Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (১০ মে) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে তিনি এ মন্তব্য করেন। এদিন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, ‘আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি।বিস্তারিত পড়ুন
প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু স্বামী-স্ত্রীর মতো নয়: গয়েশ্বর

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, তবে তা স্বামী-স্ত্রীর মতো নয়—বরং সমমর্যাদার ভিত্তিতে। তিনি দাবি করেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন না, তাদের রাজনৈতিক অবস্থান ঐতিহাসিকভাবেও ভিন্ন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের উদ্দেশে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমার সামনে যারা বসে আছেন, তারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন না। ১৯৪৭ সালের আন্দোলনে তারা পাকিস্তানের পক্ষে ছিলেন না,বিস্তারিত পড়ুন
স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও রাশিয়া অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা অগ্রগণ্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন তৎকালীন সোভিয়েত সরকার বাংলাদেশের পক্ষে ও পাকিস্তানের বিপক্ষে ভেটো প্রদানের মাধ্যমে বন্ধুত্বের অনন্য নজির স্থাপন করে। তিনি বলেন, যুদ্ধ পরবর্তী সময়েবিস্তারিত পড়ুন
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ এপ্রিল) বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) এই ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার নাবিস্তারিত পড়ুন
ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা

প্রবল বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এরমধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ মানবিক ও জরুরি পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, তিনদিন আগের আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরপরই স্থানীয়বিস্তারিত পড়ুন
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের (চট্টগ্রাম-১৬) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।বিস্তারিত পড়ুন
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কিনা—সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে আমাদের কাজ করতে হবে।’ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীরবিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২০ হাজারবিস্তারিত পড়ুন
কলেজ শিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী

ডিগ্রি পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সামনেই রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি কলেজে দফায় দফায় হামলা, ভাঙচুর ও শিক্ষকদের মারধর করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তিন দফায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ অধ্যক্ষসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে রাজশাহী মেডিকেল কলেজবিস্তারিত পড়ুন
জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তাপর্যায়ে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। একইসঙ্গে এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরওবিস্তারিত পড়ুন

