বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‍্যাব বাদ: হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বাদ দেওয়া হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছেন, তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ে টাস্কফোর্স গঠন করতে হবে। ছয় মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সোমবার সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র‌্যাবকে সরিয়ে দিতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।বিস্তারিত পড়ুন

খাসজমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাগুলো অগ্রাধিকার দিন- ভূমি উপদেষ্টা

খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাগুলো নিরসনে অগ্রাধিকারমূলক কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ৫৭তম টিম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, সরকারি সম্পত্তি যাতে বেহাত না হয়, সেজন্য বিদ্যমান মামলাগুলো নিয়ে নিয়ম মাফিক উচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও জেলা পর্যায়ে সরকারি কৌঁসুলিদের (জিপি) সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগের উদ্যোগ নিতেবিস্তারিত পড়ুন

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হুমকি, কঠোর নিরাপত্তা বলয় পুলিশের

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির বিষয়ে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলো। এমন আবহে শহর জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ। গতকাল শুক্রবার সন্ত্রাসীদের হামলা ঠেকাতে প্রতিরোধমূলক মহড়াও অনুষ্ঠিত হয়। ভারতীয় বার্তাসংস্থা এএনআই মুম্বাই পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শহরের সব মন্দিরে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কোনও সন্দেহজনক কার্যকলাপের দেখা গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধিবিনায়ক মন্দিরের ট্রাস্টি রাজা রাম দেশমুখ নিশ্চিত করেছেন, তারা পুলিশেরবিস্তারিত পড়ুন

পুলিশের নজরদারিতে আছে শীর্ষ সন্ত্রাসীরা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর কারামুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে আছে। তিনি বলেছেন, এ রকম যারা ইতোমধ্যে মুক্তি পেয়েছে, তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে। তারা আমাদের সার্ভিল্যান্সে আছেন। নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী শেষে তিনি এসব কথা বলেন। গত ২৬ আগস্টবিস্তারিত পড়ুন

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর ও স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব জব্দ

অভিযুক্ত ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান এবং তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করাবিস্তারিত পড়ুন

৯১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন

বিশেষ ছাড়ের সুযোগ নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোয় গত বছর রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ নবায়ন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমাতে নবায়নের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছিল। এর মধ্যে খেলাপি ঋণ বা খেলাপি কিস্তির অর্থ এককালীন বা ডাউন পেমেন্ট কম হারে পরিশোধ করে দীর্ঘ সময়ের জন্য নবায়নের সুযোগ দেওয়া হয়। এ সুযোগ নিয়ে ২০২৩ সালে ৯১ হাজার ২২১ কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন করা হয়। নবায়ন করা ওইসব ঋণের মধ্যে একই বছরে আবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জনসচেতনতা তৈরীতে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনতে হলে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করতে হবে। গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা, কার্যক্রম পরিচালনা স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় এ কথা বলেন সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। এসময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় কলারোয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয় কলারোয়া উপজেলার শাখার সভাপতি অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপুর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ.সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলামবিস্তারিত পড়ুন

পাচারকৃত অর্থ ফেরত আনতে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রমবিষয়ক সংকটসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ড. ইউনূসের দৃঢ় সংকল্প ও নেতৃত্বের জন্য ব্লিঙ্কেন তাকে সাধুবাদ জানান। বাংলাদেশ পুনর্গঠনেবিস্তারিত পড়ুন

আশাশুনির পিরোজপুরে একটি ঘেরে লুটপাট, হামলা, ভাংচুরের অভিযোগে এজাহার দায়ের

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনির খাজরা ইউনিয়নের পিরোজপুর মৌজায় একটি ঘেরে মাছ মেরে লুটপাট, হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। এব্যাপারে ভোলানাথপুর গ্রামের মৃত হাজী আব্দুর রহমান মোল্যার পুত্র আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে আশাশুনি থানা ও সেনা ক্যাম্প বরাবর এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানাগেছে, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার সময় পিরোজপুর গ্রামের মৃত আনছার সরদারের পুত্র আবুল হোসেন, দূর্গাপুর গ্রামের মৃত নূরুল আমিন সরদারের পুত্র আনোয়ার পারভেজ গংরা বেআইনীভাবে দলবদ্ধবিস্তারিত পড়ুন