বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মা’হাদ আল বানাত আস সালাফী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় মা’হাদ আল বানাত আস সালাফী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল দশটায় কলারোয়া কলাগাছি মোড়ে অবস্থিত মা’হাদ আল বানাত আস সালাফী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার আলহাজ্ব আব্দুর রহিম বাবুর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা যশোর এম,এম কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাঃ নজরুল ইসলাম।

প্রতিষ্ঠানের মুদির (প্রধান শিক্ষক) শায়খ বারাকাতুল্লাহ,মোঃ ফারুক হোসেন,কমিটির অন্যতম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, মাসউদুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন সহ অভিভাবক বৃন্দ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোহা: মহসিন। অনুষ্ঠানের শুরুতে ছাত্রীরা বাংলা, ইংরেজি ও আরবী তে বক্তব্য প্রদান, হাদীস পাঠ করে অতিথিদের মুগ্ধ করেন।

ছাত্রীদের নিয়ে বিভিন্ন মাঠ ও ইনডোর খেলা এবং হামদ ও নাত,তেলোওয়াত, ইসলামি সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বক্তব্যের পরে সকল বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। মাদ্রাসার সভাপতি মহোদয় সকল কে আহবান জানান আগামী ২০২৫ সাল থেকে ছাত্রী বিভাগের সাথে (মাহাদ আল আবনা আস সালাফী) ছাত্র বিভাগ চালু হবে, সাথে সাথে তিনি ছাত্র ভর্তি করার আহবান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়