শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন

শেখ জিল্লু, শেখ শাহাজাহান আলী শাহীন ও জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনূর্ধ্ব -১৭) শিরোপা জয় করেছে কলারোয়া পৌরসভা। শনিবার বিকেল ৪টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কয়লা ও কলারোয়া পৌরসভা। খেলার পাঁচ মিনিটে কলারোয়া পৌরসভা গোল করে এগিয়ে যায় কিন্তু খেলার দশ মিনিটেবিস্তারিত পড়ুন

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন নাম পরিচয়হীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধা

বিশেষ প্রতিনিধি: গত ছয় দিন আগে ডাক্তার নোমান নামে একজন ব্যক্তি তাকে কলারোয়া ও শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকা বেলতলা থেকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। ভাগ্যের নির্মম পরিহাস আজ শনিবার (২৯ জুন) আনুমান বিকাল তিনটার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐ অজ্ঞাত বৃদ্ধা। তার নাম পরিচয় না পাওয়া সত্ত্বে কলারোয়া উপজেলার কাজীর হাট এলাকার মাহবুবুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭’র সমাপনী ও পুরস্কার বিতরণ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ বালক অনূর্ধ্ব ১৭’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সদরের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশবিস্তারিত পড়ুন

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে সড়ক দুর্ঘটনায় সুমন শেখ (৩৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৯ জুন) সকালে নড়াইল-যশোর-মহাসড়কের সদর উপজেলার দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো:মনির হোসেন। নিহত, সুমন শেখ যশোর বাঘারপাড়া ইন্দ্রা গ্রামের মো:রাশেদ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সুমন শেখ ভ্যান চালিয়ে নড়াইল থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল যশোরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে হিজড়াকে গলা কেটে হত্যা

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলায় এক হিজড়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) রাতে খানপুর ইউনিয়নের মাছনা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই হিজড়ার নাম মঙ্গলী ওরফে পলি (৩২)। তিনি উপজেলার ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের সন্তান। স্থানীয়রা জানায়, মঙ্গলী মাছনা গাজিপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে একাকী বসবাস করতেন। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজ বাড়ির ঘরে তিনি ঘুমাতে যান। শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ৭বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ১০ সদস্য গ্রেফতার, মোবাইল ফোন জব্দ

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দশ অনলাইন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জুয়ায় ব্যাবহৃত ১৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল দিনব্যাপী সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করাহয়। আটককৃতরা হলেন, শ্যামনগরের মোঃ আনিছুর সরদার(৩১), আশাশুনির মোঃ মুকুল হোসেন (৩২), দেবহাটা উপজেলার পুরুলিয়া এলাকার আব্দুল্লাহ আল-মামুন(৩০), তালা সুজন শাহা এলাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রাহকের শত কোটি টাকা নিয়ে পালিয়ে থাকা প্রাণনাথ কে আটক করেছে থানা পুলিশ

আবু সাঈদ, সাতক্ষীরা: গ্রাহকদের শতকোটি টাকা প্রতারণা করে স্বপরিবারে পালিয়ে যাওয়া সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাসকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার ২৯ জুন ভোররাতে সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রাণনাথ দাস (৪৬) সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মৃত জুড়ন দাসের ছেলে ও বর্তমাসে পুরাতন সাতক্ষীরার বাসিন্দা। এর আগে গ্রাহকের শত কোটি টাকা লোপাট করে পালানোর সময়বিস্তারিত পড়ুন

‘বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না’

‘বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না’ এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর বানিয়ে ভারতের রেল চলতে কখনও দেওয়া হবে না। একই সঙ্গে মোংলা বন্দরে ভারতের জাহাজ ভিড়তে দেওয়া হবে না। ফারুক বলেন, আওয়ামী লীগ জনমত উপেক্ষা করে বিনা ভোটে ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আছে। আর এখন ভারতের সব আবদার একে একে পূরণ করে চলেছে শেখ হাসিনার সরকার। বিএনপি চেয়ারপারসনবিস্তারিত পড়ুন

হজে গিয়ে ৫৩ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর এবার পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ২৬ হাজার ৯০৯ হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ৬১টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, সৌদি এয়ারলাইনসের ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করে। এর আগে, হজ শেষে গত ২০বিস্তারিত পড়ুন

রাসেলস ভাইপারের এন্টিভেনম সব হাসপাতালে আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সর্পদংশনে আক্রান্ত রোগীকে দ্রুত ডাক্তারের কাছে পৌঁছানো অপরিহার্য। যদি দ্রুত নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা রোগীটা বাঁচাতে পারি। ভ্যাকসিন নাই রোগী মারা গেছে, মানুষের কাছে দয়া করে এই ভুল তথ্য কেউ দেবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেলস ভাইপারের এন্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে আছে। বৃহস্পতিবার (২৭ জুন) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কর্তৃক আয়োজিত ‘রাসেলসবিস্তারিত পড়ুন