শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে জামায়াত নেতাদের মতবিনিময়

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার পক্ষ ৫ নং তেঁতুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আড়ংপাড়া কাটিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কাটিপাড়া

পূজামন্ডপ চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী ৫ নং তেঁতুলিয়া ইউনিয়ন শাখার আমীর মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও মাও আব্দুল হালীম এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধাক্ষ্য শহিদুল ইসলাম মুকুল, তারবিয়াত সেক্রেটারি ডাঃ মাহমুদুল হক।

তালা উপজেলা আমীর মাও. মফিজুল ইসলাম, তালা উপজেলার সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দিন, মোঃ মোস্তাফিজুর, শ্রী শিবুপদ দাশ, শ্রী হরেন্দ্রনাথ দাশ প্রমুখ। এসময় ১ নং ওয়ার্ডের সকল পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের মানুষগন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন।

এই বাংলাদেশ সকল ধর্মের মানুষের বাংলাদেশ। সকলে এক সঙ্গে দেশটাকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভূলে এগিয়ে যেতে হবে। এসময় তিনি বলেন যেকোনো সময় তাকে ডাকলে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে পাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল