শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেবহাটায় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুন) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা ফুটবল মাঠে এ বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা সরকারি ইনস্টিটিউশননের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের সিডিওবিস্তারিত পড়ুন

দেবহাটার সখিপুর হাসপাতাল পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান আলফা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। শনিবার (২২ জুন) উপজেলা পরিষদ চেয়ারম্যান আকর্ষিক ভাবে এ পরিদর্শনে যান তিনি। এসময় হাসপাতালের অব্যবস্থাপানা ও সাধারণ রুগিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরিদর্শন করে তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রুগিদের জন্য প্রদানকৃত খাবারের মান খুবই নিম্নমানের। হাসপাতালের বেডে অধিকাংশ বালিশের কভার নেই। বেডে ব্যবহৃত কাপড় ও অন্যান্য জিনিসপত্র অত্যান্ত দূর্গন্ধযুক্ত। প্রতিটি টয়লেট নোংরাবিস্তারিত পড়ুন

দেবহাটার কুলিয়ায় বসতবাড়ি ভাংচুরের ঘটনায় অভিযোগ দায়ের

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় বসতবাড়ি ভাংচুরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার (২১ জুন) সকালে কুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিন কুলিয়া এ ঘটনা ঘটে। এঘটনায় বাদি হয়ে দক্ষিন কুলিয়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে আলমগীর হোসেন (২৬) দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে ৬ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ অজ্ঞাতনামা এ অভিযোগ দায়ের করা হয়। এতে দক্ষিন কুলিয়া গ্রামের মোশারফ হোসেন (৫০), আব্দুল কুদ্দুস (৪৫), বুলি খাতুন (৩৬), রুহুলবিস্তারিত পড়ুন

“বর্ষায় নতুন পানির সঙ্গে রাসেল ভাইপার আতঙ্ক

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মায় নতুন পানি আসছে। গত দুদিন ধরে বর্ষার নতুন পানি আসায় চকরাজাপুর ইউনিয়নের ১৫টি চরের প্রায় তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ রাসেল ভাইপার আতঙ্কের মধ্যে বসবাস করছেন।  শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মার মধ্যে পলাশি ফতেপুর চরে একটি রাসেল ভাইপারকে পিটিয়ে মারা হয়েছে।  এ বিষয়ে পলাশি ফতেপুর চরের জনি আহমেদ বলেন, সকালে পলাশি ফতেপুর পদ্মা নদী থেকে জাল তুলে বাড়ি ফিরছিলাম। এ সময় সামনে রাসেলবিস্তারিত পড়ুন

পুলিশকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ

সম্প্রতি গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে আংশিক, উদ্দেশ্যপ্রণোদিত ও ঢালাও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)। সংগঠনটি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ ও তারবিস্তারিত পড়ুন

চীন ও ভারতের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা জাপানের

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে কথিত সমর্থনের জন্য চীন, ভারত, কাজাখস্তান এবং উজবেকিস্তানের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। জাপানি কোম্পানিগুলোকে পণ্য রপ্তানি করা নিষিদ্ধ করা হয়েছে; যার মধ্যে রয়েছে হংকং-ভিত্তিক এশিয়া প্যাসিফিক লিংকস লিমিটেড এবং শেনজেনে অবস্থিত ইলুফা ইলেকট্রনিক্স লিমিটেড। খবর আলজাজিরার। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া; এর দায়ে গত মাসে ওই দুই দেশের কিছু ব্যক্তি, সংস্থা ও জাহাজের ওপর একগুচ্ছবিস্তারিত পড়ুন

হ্যাটট্রিকে হৃদয়ের উইকেটকে ‘সেরা’ বললেন কামিন্স

প্যাট কামিন্সের হাত ধরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক দেখলো ক্রিকেট বিশ্ব। তাও বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে ১৭ বছর পর! ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ১৮ তম ওভারের শেষ দুই বল এবং ২০তম ওভারের প্রথম বলে নিজের টানা তিন বলে তিনি ফিরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি এবং তাওহিদ হৃদয়কে। টানা তিন উইকেটের মধ্যে হৃদয়ের উইকেটকেই ‘সেরা’ বলছেন কামিন্স। দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করার বিষয়টি নিজেরও খেয়াল ছিলবিস্তারিত পড়ুন

বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

যটি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বাংলাদেশকে বৃষ্টি আইনে ২৮ রানে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির বিশ্ব আসরে এখন টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তি অজিদের দখলে। বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের টানা অষ্টম জয়। এতদিন অস্ট্রেলিয়াকে রেকর্ডটি ভাগাভাগি করতে হয় ভারত এবং ইংল্যান্ডের সঙ্গে। অস্ট্রেলিয়ার মতো এই দুই দলেরও টি-টোয়েন্টি মহাযজ্ঞে সর্বোচ্চ সাতটি ম্যাচ টানা জয়ের কীর্তি ছিল। তবে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এই কীর্তি এখনবিস্তারিত পড়ুন

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কাল মোদির সঙ্গে একান্ত বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে নতুন সরকার গঠনের পর এটিই কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ভারতের পররাষ্ট্র ও পরিবেশবিষয়ক প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এর আগে শুক্রবার (২১ জুন( দুপুর ২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তারবিস্তারিত পড়ুন

মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা জাতিসংঘে তুলল বাংলাদেশ

কক্সবাজার সীমান্তে বাংলাদেশের জনগণ ও স্থাপনা লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনা জাতিসংঘে তুলে ধরেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারের যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে এটি যেন বাংলাদেশের জনগণ ও সম্পদকে প্রভাবিত না করে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৬তম অধিবেশনে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির ওপর অনুষ্ঠিত সংলাপে বিষয়টি অবহিত করা হয়। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংলাপে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়,বিস্তারিত পড়ুন