Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ১০ সদস্য গ্রেফতার, মোবাইল ফোন জব্দ

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দশ অনলাইন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জুয়ায় ব্যাবহৃত ১৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল দিনব্যাপী সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করাহয়। আটককৃতরা হলেন, শ্যামনগরের মোঃ আনিছুর সরদার(৩১), আশাশুনির মোঃ মুকুল হোসেন (৩২), দেবহাটা উপজেলার পুরুলিয়া এলাকার আব্দুল্লাহ আল-মামুন(৩০), তালা সুজন শাহা এলাকারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গ্রাহকের শত কোটি টাকা নিয়ে পালিয়ে থাকা প্রাণনাথ কে আটক করেছে থানা পুলিশ

আবু সাঈদ, সাতক্ষীরা: গ্রাহকদের শতকোটি টাকা প্রতারণা করে স্বপরিবারে পালিয়ে যাওয়া সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাসকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার ২৯ জুন ভোররাতে সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রাণনাথ দাস (৪৬) সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মৃত জুড়ন দাসের ছেলে ও বর্তমাসে পুরাতন সাতক্ষীরার বাসিন্দা। এর আগে গ্রাহকের শত কোটি টাকা লোপাট করে পালানোর সময়বিস্তারিত পড়ুন
‘বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না’

‘বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না’ এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর বানিয়ে ভারতের রেল চলতে কখনও দেওয়া হবে না। একই সঙ্গে মোংলা বন্দরে ভারতের জাহাজ ভিড়তে দেওয়া হবে না। ফারুক বলেন, আওয়ামী লীগ জনমত উপেক্ষা করে বিনা ভোটে ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আছে। আর এখন ভারতের সব আবদার একে একে পূরণ করে চলেছে শেখ হাসিনার সরকার। বিএনপি চেয়ারপারসনবিস্তারিত পড়ুন
হজে গিয়ে ৫৩ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর এবার পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ২৬ হাজার ৯০৯ হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ৬১টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, সৌদি এয়ারলাইনসের ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করে। এর আগে, হজ শেষে গত ২০বিস্তারিত পড়ুন
রাসেলস ভাইপারের এন্টিভেনম সব হাসপাতালে আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সর্পদংশনে আক্রান্ত রোগীকে দ্রুত ডাক্তারের কাছে পৌঁছানো অপরিহার্য। যদি দ্রুত নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা রোগীটা বাঁচাতে পারি। ভ্যাকসিন নাই রোগী মারা গেছে, মানুষের কাছে দয়া করে এই ভুল তথ্য কেউ দেবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেলস ভাইপারের এন্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে আছে। বৃহস্পতিবার (২৭ জুন) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কর্তৃক আয়োজিত ‘রাসেলসবিস্তারিত পড়ুন
এনবিআরের প্রথম সচিবের ফ্ল্যাট–প্লট জব্দ, সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ

এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে আছে কাজী আবু মাহমুদ ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট ও ১০ কাঠার দুটি প্লট। এ ছাড়া তাঁর ও তাঁর স্ত্রীসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে দিন দুপুরে কলেজ শিক্ষক দম্পতির বাড়িতে লুটপাট

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে কলেজ শিক্ষক দম্পতির বাড়ির গ্রীলকেটে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ জুন) বেলা আনুমানিক ১১ টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে। ভুক্তভোগী কলেজ শিক্ষক জেহের আলী (৪৮) জানান, তিনি কালিগঞ্জের ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে সহকারী অধ্যাপক এবং তার স্ত্রী ফেরদৌসী আক্তার নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকেবিস্তারিত পড়ুন
তালায় ওসি পরিচয়ে চাঁদাদাবির অভিযোগে কনস্টেবল মাসুদের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় ঈদের ছুটিতে এসে ওসি পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মাসুদ রানা নামে এক পুলিশ কনস্টেবলের নামে আদালতে মামলা হয়েছে। সোমবার (২৪ জুন) আদালতে মামলটি দায়ের করেন আলামিন মোড়ল নামের এক ব্যক্তি। অভিযুক্ত মাসুদ রানা সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরাকাঠী গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে। একই সাথে তিনি রংপুর পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকুরীরত রয়েছেন। মামলার বাদী আলমিন মোড়ল একই উপজেলার বারুইহাটি গ্রামের মৃত. আব্দুস ছাত্তারেরবিস্তারিত পড়ুন
বেনাপোল স্বলন্দরে চাঁদাবাজি বন্ধে ১১ প্রতিষ্ঠানকে চিঠি

মোঃ ওসমান গনি, বেনাপোল: বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যবাহী ট্রাক থেকে বন্দর নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ১ হাজার থেকে ১৫শ’ টাকা আদায় বন্ধে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কাছে সহযোগীতা চেয়ে আবেদন করেছে একটি বানিজ্যিক সংগঠন। একই সাথে বন্দরে পণ্য খালাসে আধুনিক সুবিধা যুক্ত করার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চাঁদাবাজি বন্ধে ১১ টি প্রতিষ্ঠানকে চিঠি দেন বানিজ্যিক সংগঠন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি ও যশোর জেলা ট্রাক ও ট্যাংকলরী ও কাভার্ড ভ্যানবিস্তারিত পড়ুন
নারী কেলেঙ্কারীর অভিযোগে যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুলকে অব্যাহতি

মনিরামপুর প্রতিনিধি: নারী কেলেঙ্কারীর অভিযোগে যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (২৪ জুন) তাকে এই অব্যাহতি দেয়া হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক বিবৃতিতে তাকে অব্যাহতি দেয়ার তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে- সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি আপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যাকলাপে জড়িত থাকার অপরাধে সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে অব্যাহতি প্রদান করা হলো।বিস্তারিত পড়ুন

