রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প এলাকা পরিদর্শনে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার

জি.এম আবুল হোসাইন, সাতক্ষীরা: সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায় ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. হুসাইন শওকত।

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের নারী উদ্যোক্তাদের কার্যক্রম পরিদর্শন, মতবিনিময় এবং মেন্টর হিসেবে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন তিনি। তিনি তার বক্তব্যে বলেন একটা ইউনিক আইডিয়া ছোট একটা ব্যবসাকে অল্প সময়ের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। এজন্য উদ্ভাবনী ধারনা এবং ব্যবসা সম্পর্কে সাম্যক ও তথ্যবহুল জ্ঞান থাকা প্রয়োজন।

প্রত্যন্ত অঞ্চলের যুব নারীরা উদ্যোক্তা হিসেবে এগিয়ে এসেছেন এটি একটি প্রসংশনীয় দিক। একাজে সহায়তা করার জন্য তিনি ব্রেকিং দ্য সাইলেন্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মতবিনিময় শেষে তিনি তার আলোচনা এবং সমসাময়িক বিষেয়ের উপর কুইজ সেশন পরিচালনা করেন। এছাড়া তিনি সঠিক উত্তরদাতার হাতে পুরস্কার তুলে দেন।

এসময় ব্যবসায়ী দল হিসেবে উপস্থিত ছিলেন, রুপালী হ্যান্ডিক্রাফ্ট, বাঁশ বেতের শিল্প এবং হাতে ভাজা মুড়ির রাজা।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা এর অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, ১৮ থেকে ২৫ বছর বয়সী নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় উক্ত প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন