রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে তালাকের পরও ভরণপোষণ পাবেন মুসলিম নারীরা

এখন থেকে ভারতে বিবাহবিচ্ছেদ হলে স্বামীর কাছ থেকে ভরণপোষণ চাইতে পারেন মুসলিম নারীরা। বুধবার (১০ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

আদালতের রায়ে বলা হয়, কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের (সিআরপিসি) ১২৫ নম্বর ধারা অনুযায়ী সাবেক স্বামীর কাছ থেকে ভরণপোষণ চাইতে পারেন বিবাহবিচ্ছিন্ন মুসলিম নারী।

প্রতিবেদনে বলা হয়, তালাকের পর সাবেক স্বামীর প্রতি ভরণপোষণের দাবি জানিয়ে নিম্ন আদালতে মামলা করেন এক মুসলিম নারী। এর ফলে তেলেঙ্গানা হাইকোর্টের রায়ে অন্তর্বর্তীকালীন ভরণপোষণ প্রদানের নির্দেশ দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করেন আবদুল সামাদ নামে ওই নারীর স্বামী। আজ তাঁর সেই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি নাগরত্না বলেন, ‘আমরা এই আর্জি খারিজ করে দিচ্ছি। আর আমরা এটা বলছি যে শুধুমাত্র বিবাহিত নারীর জন্য নয়, বিবাহবিচ্ছিন্ন নারীদের জন্যও প্রযোজ্য হবে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের ১২৫ ধারা।’

এই আইনের ১২৫ ধারায় স্ত্রী, সন্তান এবং পিতামাতার ভরণপোষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য সন্নিবেশিত আছে। এই ধারা অনুসারে, স্বামী, পিতা বা সন্তানের উপর নির্ভরশীল স্ত্রী, পিতা-মাতা বা সন্তানরা তখনই ভরণপোষণ দাবি করতে পারেন যখন তাদের জীবিকার অন্য কোন উপায় নেই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়