বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ইয়াবা ও আড়াই লাখ টাকাসহ মাদককারবারি গ্রেফতার

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির দুই লাখ ৬৬ হাজার টাকাসহ হাবিবুর রহমান হাবি (৪৫) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার হেলাঞ্চী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হাবিবুর হেলাঞ্চী গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়- হাবিবুর রহমান একজন শীর্ষ মাদককারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। দুপুর ২টার দিকে ডিবি পুলিশের একটি দল হেলাঞ্চী গ্রামে অভিযান চালায়।

এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির দুই লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। সূত্রে জানা গেছে- ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজেশ কুমার দাশ মনিরামপুর থানায় হাবিবুরের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল