Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আওয়ামী লীগ আমাদের প্রধান শত্রু- বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার (আওয়ামী লীগ) আমাদের প্রধান শত্রু। তারা দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমাদের সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। শিগগিরই আমাদের আন্দোলন আরও বেগবান হবে। আমরা সব দল (সমমনা) একত্রিত হতে পেরেছি। কিভাবে এই সরকারকে সরাতে পারি, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি। বুধবার (১২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিরবিস্তারিত পড়ুন
ক্ষমতার অপব্যবহারকেও এখন দুর্নীতি বলা হচ্ছে: দুদক সচিব

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমিন বলেছেন, দুদক প্রতিষ্ঠায় তফসিলে যে কথাগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরতে চেষ্টা করছি। দুর্নীতির ব্যাখ্যায় কোন বিষয়গুলো আসছে-ক্ষমতার অপব্যবহার এটিকেও এখন দুর্নীতি বলা হচ্ছে। আবার যারা সরকারি চাকরি করছেন এবং সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন- এই সেবা নিতে গিয়ে অনেক সময় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেসব ক্ষোভের কথা সরাসরি নির্ভয়ে বলার জন্য এই গণশুনানি। বুধবার (১২ জুন) সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এবিস্তারিত পড়ুন
তারেক রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত তারেক রহমানসহ ১৫ আসামিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার (১২ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়াসহ সাজাপ্রাপ্ত ১৫ আসামি বর্তমানে পলাতক। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দীন, মো. হারিছ চৌধুরীবিস্তারিত পড়ুন
খুলনায় মাদক ব্যবসায়ীর বোতলের আঘাতে কপালে তিন সেলাই পুলিশ সদস্যের

খুলনায় মাদক ব্যবসায়ীর আঘাতে পুলিশ সদস্যের কপাল ফেটেছে। রক্তাক্ত জখম পুলিশ সদস্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে ১০টায় খুলনা সদর থানা এলাকায়। কেএমপির গোয়েন্দা সুত্রের জানা গেছে, খুলনা থানার এসআই হাসান এর নেতৃত্বে খুলনা থানাধীন বার্মাশিল রোডস্থ হিজড়া গলিতে ডিউটি করাকালিন ১০ লিঃ বাংলা মদসহ মদ্যপান অবস্থায় বিল্লাল হোসেন (২১) পিতা মৃত সরোয়ার, সাং মিস্ত্রিপাড়া খুলনাকে গ্রেপ্তার করাকালীন সময় বিল্লাল মাদের বোতলবিস্তারিত পড়ুন
যশোরে স্ত্রী কতৃক পুলিশ সদস্যের বিশেষাঙ্গ ব্লেড দিয়ে জখম

যশোরে এবার এক পুলিশ সদস্যের বিশেষাঙ্গ ব্লেড দিয়ে জখম করেছেন তালাকপ্রাপ্ত স্ত্রী। অন্তরঙ্গ সময় কাটানোর সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওই পুলিশ সদস্য। মঙ্গলবার (১১ জুন) বিকেলে ৫টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আহত ইমদাদুল হক (২৭) নড়াইলের লোহাগাড়া উপজেলার আমদা গ্রামের বজলেয়ার হকের ছেলে। নায়েক পদবীধারী ইমদাদুল হক যশোর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। আহত ইমদাদুল হক জানান, ডলিবিস্তারিত পড়ুন
ভারতে মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন: কে কোন মন্ত্রণালয় পেলেন

ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টন হয়েছে। সোমবার (১০ জুন) এ দায়িত্ব বণ্টন হয়। এবারো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও থাকছে রাজনাথ সিংয়ের হাতে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুত্বপূর্ণ এই তিন মন্ত্রণালয়ের মতো দেশটির অর্থমন্ত্রীর পদেও পরিবর্তন আসেনি। নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমণ। এছাড়া যিনি যে দায়িত্ব পেলেন: হরদীপ সিং পুরী থাকছেন পেট্রোলিয়াম মন্ত্রণালয়েই। তার ডেপুটি হচ্ছেন সুরেশবিস্তারিত পড়ুন
মোদির মন্ত্রিসভায় নেই কোনো মুসলিম

ভারতের ইতিহাসে এই প্রথমবার সরকার গঠনের পরপরই কোনো মুসলিম সদস্য মন্ত্রী হিসাবে শপথ নেননি। সোজা কথায় নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের কেন্দ্রে গঠিত সরকারে কোনো মুসলিম সদস্য নেই। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মোদির এর আগের মন্ত্রিসভায় মুখতার আব্বাস নকভি নামে একজন মুসলিম মন্ত্রী ছিলেন। তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর মোদির দ্বিতীয় মন্ত্রিসভায়ও কোনো মুসলিম মন্ত্রী ছিলেন না। এবারও যেন, মোদির আগের সরকারের ধারাবাহিকতাই বজায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কারারক্ষী আল মামুনের ফাঁদে সর্বস্বান্ত ছয় জেলার ব্যবসায়ীরা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত মো. আল মামুন নামের এক কারারক্ষীর ফাঁদে সর্বস্বান্ত হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), কারা অধিদপ্তরের আইজি প্রিজন ও সাতক্ষীরা-নড়াইল পুলিশ সুপার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত কারারক্ষী আল মামুন নড়াইল জেলার বাশগ্রাম থানার চররামসিদ্দী গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে। লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শেখ মোহাম্মদ আলী। অভিযোগে তিনি বলেন, আল মামুন সামান্য বেতনের একজন কারারক্ষী হয়েও সে বর্তমানে কয়েক কোটিবিস্তারিত পড়ুন
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচিতি সভা অনুষ্ঠিত

জি এম আল ফারুক, আশাশুনি : আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের সাথে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানার সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সভাপতির বক্তব্যে ডাঃ উম্মে ফারহানা উপজেলার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে উত্তরোত্তর উন্নতিরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে রূপান্তরের আস্থা প্রকল্পের আয়োজনে নাগরিক প্লাটফর্ম এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমমার (১০ জুন) সকাল ১০ টায় উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ফোরামের আহবায়ক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নাগরিক প্লাটফর্মের সম্মানীত সদস্য ও মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় সভায়বিস্তারিত পড়ুন

