Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তিস্তা মহাপরিকল্পনার বর্তমান পরিস্থিতি জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, উত্তরবঙ্গের তিস্তা নদীর পাড়ের মানুষের দুঃখ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি কী- সে বিষয়েও তিনি বিস্তারিত বলেছেন। বুধবার (১২ জুন) জাতীয় সংসদে মো. হামিদুল হক খন্দকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। বিস্তারিত তথ্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকারের আর্থিক সহায়তায় সমীক্ষা সম্পন্ন করে প্রায় ৮ হাজার ২১০ কোটি টাকার পিডিপিপিবিস্তারিত পড়ুন
‘উত্তরাধিকার জমির রেজিস্ট্রিকৃত বণ্টননামা বাধ্যতামূলক করার বিষয় যাচাই হচ্ছে’

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সরকারের ভূমি ব্যবস্থাপনায় ১ ব্যক্তি, ১ খতিয়ান, ১ ম্যাপ প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, উত্তরাধিকার জমির ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত বণ্টননামা বাধ্যতামূলক করার বিষয়টি যাচাই করা হচ্ছে। এই উদ্যোগগুলো ভূমিবিষয়ক মামলা-মোকদ্দমা ও বিবাদ কমানোর লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে। ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে চট্টগ্রামের জিমনেশিয়াম হলে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ: স্মার্ট ভূমি সেবা ও ভূমি ব্যবস্থাপনা প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামবিস্তারিত পড়ুন
বাগেরহাটে নির্বাচনপরবর্তী সহিংসতায় আহত দেড় শতাধিক

বাগেরহাটে উপজেলা পরিষদ নির্বাচনপরবর্তী সহিংসতায় মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলায় দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে বিজয়ী প্রার্থীদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। রোববার নির্বাচন শেষ হওয়ার পর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৩ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি সহিংসতায় এ হতাহতের ঘটনা ঘটেছে। তিন উপজেলার মধ্যে সব থেকে বেশি আহত হয়েছে মোরেলগঞ্জ উপজেলায়। এ উপজেলায় বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থীর শতাধিক নেতাকর্মীবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ আমাদের প্রধান শত্রু- বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার (আওয়ামী লীগ) আমাদের প্রধান শত্রু। তারা দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমাদের সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। শিগগিরই আমাদের আন্দোলন আরও বেগবান হবে। আমরা সব দল (সমমনা) একত্রিত হতে পেরেছি। কিভাবে এই সরকারকে সরাতে পারি, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি। বুধবার (১২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিরবিস্তারিত পড়ুন
ক্ষমতার অপব্যবহারকেও এখন দুর্নীতি বলা হচ্ছে: দুদক সচিব

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমিন বলেছেন, দুদক প্রতিষ্ঠায় তফসিলে যে কথাগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরতে চেষ্টা করছি। দুর্নীতির ব্যাখ্যায় কোন বিষয়গুলো আসছে-ক্ষমতার অপব্যবহার এটিকেও এখন দুর্নীতি বলা হচ্ছে। আবার যারা সরকারি চাকরি করছেন এবং সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন- এই সেবা নিতে গিয়ে অনেক সময় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেসব ক্ষোভের কথা সরাসরি নির্ভয়ে বলার জন্য এই গণশুনানি। বুধবার (১২ জুন) সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এবিস্তারিত পড়ুন
তারেক রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত তারেক রহমানসহ ১৫ আসামিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার (১২ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়াসহ সাজাপ্রাপ্ত ১৫ আসামি বর্তমানে পলাতক। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দীন, মো. হারিছ চৌধুরীবিস্তারিত পড়ুন
খুলনায় মাদক ব্যবসায়ীর বোতলের আঘাতে কপালে তিন সেলাই পুলিশ সদস্যের

খুলনায় মাদক ব্যবসায়ীর আঘাতে পুলিশ সদস্যের কপাল ফেটেছে। রক্তাক্ত জখম পুলিশ সদস্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে ১০টায় খুলনা সদর থানা এলাকায়। কেএমপির গোয়েন্দা সুত্রের জানা গেছে, খুলনা থানার এসআই হাসান এর নেতৃত্বে খুলনা থানাধীন বার্মাশিল রোডস্থ হিজড়া গলিতে ডিউটি করাকালিন ১০ লিঃ বাংলা মদসহ মদ্যপান অবস্থায় বিল্লাল হোসেন (২১) পিতা মৃত সরোয়ার, সাং মিস্ত্রিপাড়া খুলনাকে গ্রেপ্তার করাকালীন সময় বিল্লাল মাদের বোতলবিস্তারিত পড়ুন
যশোরে স্ত্রী কতৃক পুলিশ সদস্যের বিশেষাঙ্গ ব্লেড দিয়ে জখম

যশোরে এবার এক পুলিশ সদস্যের বিশেষাঙ্গ ব্লেড দিয়ে জখম করেছেন তালাকপ্রাপ্ত স্ত্রী। অন্তরঙ্গ সময় কাটানোর সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওই পুলিশ সদস্য। মঙ্গলবার (১১ জুন) বিকেলে ৫টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আহত ইমদাদুল হক (২৭) নড়াইলের লোহাগাড়া উপজেলার আমদা গ্রামের বজলেয়ার হকের ছেলে। নায়েক পদবীধারী ইমদাদুল হক যশোর পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। আহত ইমদাদুল হক জানান, ডলিবিস্তারিত পড়ুন
ভারতে মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন: কে কোন মন্ত্রণালয় পেলেন

ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টন হয়েছে। সোমবার (১০ জুন) এ দায়িত্ব বণ্টন হয়। এবারো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও থাকছে রাজনাথ সিংয়ের হাতে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুত্বপূর্ণ এই তিন মন্ত্রণালয়ের মতো দেশটির অর্থমন্ত্রীর পদেও পরিবর্তন আসেনি। নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমণ। এছাড়া যিনি যে দায়িত্ব পেলেন: হরদীপ সিং পুরী থাকছেন পেট্রোলিয়াম মন্ত্রণালয়েই। তার ডেপুটি হচ্ছেন সুরেশবিস্তারিত পড়ুন
মোদির মন্ত্রিসভায় নেই কোনো মুসলিম

ভারতের ইতিহাসে এই প্রথমবার সরকার গঠনের পরপরই কোনো মুসলিম সদস্য মন্ত্রী হিসাবে শপথ নেননি। সোজা কথায় নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের কেন্দ্রে গঠিত সরকারে কোনো মুসলিম সদস্য নেই। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মোদির এর আগের মন্ত্রিসভায় মুখতার আব্বাস নকভি নামে একজন মুসলিম মন্ত্রী ছিলেন। তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর মোদির দ্বিতীয় মন্ত্রিসভায়ও কোনো মুসলিম মন্ত্রী ছিলেন না। এবারও যেন, মোদির আগের সরকারের ধারাবাহিকতাই বজায়বিস্তারিত পড়ুন

