Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এমপি আজিম হত্যার রহস্য উদঘাটনকারী পুলিশ কর্মকর্তাকে বদলি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় রহস্য উদঘাটনকারী পুলিশ কর্মকর্তাকে হঠাৎ বদলি করা হয়েছে। তার নাম শাহিদুর রহমান রিপন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগে অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত। এর আগে তিনি আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা ও বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনার রহস্যও উদঘাটন করেছেন। রোববার পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ববিস্তারিত পড়ুন
তালায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণের শপথ করালেন এমপি সেঁজুতি

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। রবিবার (২ জুন) তালা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজিত বৃক্ষ বন্ধু সমাবেশে শিক্ষার্থীদের তিনি এই শপথ বাক্য পাঠ করান। এসময় শিক্ষার্থীরা সংসদ সদস্যের সাথে কণ্ঠ মিলিয়ে বলে ‘গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের খাদ্য দেয়, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা গাছেরবিস্তারিত পড়ুন
ফেলোশিপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন সামেকের ডা. পলাশ

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে প্রায় মাসব্যাপী ফেলোশিপ শেষে দেশে ফিরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)। রবিবার (২ জুন) দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তিনি ঢাকায় ফিরছেন। সুইজারল্যান্ড ভিত্তিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারির আন্তর্জাতিক সংস্থা ‘এও স্পাইন’ এর এ ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করায় ডা. পলাশ সংস্থাটির অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন। একইসাথে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এর অ্যালামনাইয়ের স্বীকৃতি পেয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের নির্দেশনা ও খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে ও যাত্রী, চালক, পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে মোটযানের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার বিকালে সাতক্ষীরা শহরের অদূরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরে নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবুকে জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সদ্য সমাপ্ত সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দ্যা মুসলিম টাইমস), যুগ্ম-সম্পাদক শেখবিস্তারিত পড়ুন
অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে মালয়েশিয়া যাচ্ছেন ভলকার তুর্ক

অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনার জন্য রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এক বিবৃতিতে মালয়েশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রবাসী বাংলাদেশিদের অধিকার নিশ্চিতে যথেষ্ট তৎপর না থাকার অভিযোগ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির বিরুদ্ধে। সেইসঙ্গে নতুন করে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ করার পর মালয়েশিয়া সফরে যাচ্ছেন ভলকার তুর্ক। সেখানে তিনি কুয়ালালামপুর ও পুত্রজায়ায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ১০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। ১২০ বলে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ইনিংসের প্রথম, তৃতীয় এবং চতুর্থ ওভারে সৌম্য সরকার, লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে আউট হন সৌম্য সরকার। সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকা এই ওপেনার ২ বলে শূন্য রানে ফেরেন। এরপর আর্শদীপবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উখিয়ার ১৩নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি টিম কাজ করছে। কয়েকদিন আগেও একই স্থানে আগুন লেগেছিল।
৩০ জুনই এইচএসসি পরীক্ষা, ফেসবুকে ছড়ানো বিজ্ঞপ্তি ভুয়া

উচ্চ মাধ্যমিক পরীক্ষা এক মাস পেছানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে তা ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের নামে ছড়ানো এই বিজ্ঞপ্তির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি বলেন, ‘পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’ সূচি অনুযায়ী আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত বলেও জানান তিনি। ৩০ জুন সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবেবিস্তারিত পড়ুন
পায়ুপথে স্বর্ণ নিয়ে যাওয়া বিমানবালা গ্রেফতার

পায়ুপথে স্বর্ণ নিয়ে পাচারের অভিযোগে এক বিমানবালা গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কান্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অভিযুক্ত ওই নারীর নাম, সুরভী খাতুন। তিনি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বিমানবালা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। দেশটির ডিরেক্টোরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরাই) জানায়, ওই নারী ওমানের রাজধানী মাস্কাট ফেরত একটি ফ্লাইটে কান্নুর এয়ারপোর্টে পৌঁছলে তাকে দেখে সন্দেহ হয়, এরপর তার পায়ুপথ থেকে ৯৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।বিস্তারিত পড়ুন

