শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় বিশ্ব মা দিবস পালিত

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরায় তালায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপ-শহরে র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি হলরুমে উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং দুইজন স্বপ্নজয়ী মাকে সম্মাননা প্রদান করা হয় এবং প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাবিস্তারিত পড়ুন

কেশবপুরে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করতে হবে- রফিকুল হাসান

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় ভাবে ছোট খাটো বিরোধ নিস্পত্তি করতে পারে গ্রাম আদালত। উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনার জন্য গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করার জন্য বলেন যশোর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মো: রফিকুল হাসান। রবিবার (১২ মে) সকালে কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের দুই দিন ব্যাপী ‘ স্থানীয় সম্পদ আহরন ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দুস্থ্য মায়েদের আর্থিক সহযোগিতা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। মা দিবসের অনুষ্ঠানে ৫ জন দুস্থ মায়েদেরকে ১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ এবং তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) দুপুর ১ টায় সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসার মো. আজগর আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময়বিস্তারিত পড়ুন

কোটি টাকায় বিক্রি হল সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদ

ফারুক রহমান, সাতক্ষীরা: আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চারজন প্রার্থীর মধ্যে তিনজনই (১২ মে) রবিবার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষিত হতে যাচ্ছেন শামস ইশতিয়াক শোভন। অপরদিকে সোনিয়া পারভীন শাপলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করায় সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যলয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যলয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ায় ৩দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিসাবরক্ষণ অফিসার তুহিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সিনিয়র মহস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল,কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান,কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষবিস্তারিত পড়ুন

অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ‘এক অদৃশ্য শক্তি, দেশ চালাচ্ছে। সেই শক্তির নির্দেশে তারা (আওয়ামী লীগ) বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে। দেশের নির্বাচন ব্যবস্থা বিলীন করে দিয়েছে। সূক্ষ্মভাবে ভিন্ন মোড়কে দেশে পুনরায় বাকশাল প্রতিষ্ঠা করতে চাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ দাবিবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র আর আসবে না বিএনপির স্বপ্নপূরণ করতে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্র আর আসবে না। লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। শনিবার (১১ মে) বিকেলে মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রবিস্তারিত পড়ুন

বৈজ্ঞানিক গবেষণায় ফুসফুসে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবঃ বাংলাদেশী গবেষকের সাফল্য

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: “মাইক্রোপ্লাস্টিক” শব্দটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। মাইক্রোপ্লাস্টিক হচ্ছে এক ধরণের ক্ষুদ্রপ্লাস্টিকের কণা, যা জল, বাতাস, মাটি, এমন কি বায়ুমন্ডলসহ সর্বত্র পাওয়া যায়। একজন ব্যক্তি তার অজান্তে লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক কণা প্রতিদিন গ্রহণ করতে পারে। মাইক্রোপ্লাস্টিক গুলি সাধারণত ছোট প্লাস্টিকের টুকরা যার দৈর্ঘ্যে ৫মাইক্রোমিটার থেকে কম কিন্তু ১ মাইক্রোমিটার থেকে বড় হয়। বিজ্ঞানীরা আরও নির্ধারণ করেছেন যে প্লাস্টিককণার আকার ২৫ মাইক্রোমিটার, ৫ থেকে ২৫ মাইক্রোমিটার, ১ থেকে ৫বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে রাতের আঁধারে স্থাপনা সহ সরকারি জায়গা দখলের চেষ্টা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে লোহার ফ্রেম যুক্ত টিনশেড সহ যায়গা দখলের চেষ্টা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা প্রশাসনের হস্তক্ষেপে দখল বন্দ হলেও লোহার ফ্রেমযুক্ত টিনশেডটির হদিস পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ মে) দিবাগত রাত্র ১ টার দিকে কৃষ্ণনগর বাজারের চাউল বাজারে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শাজাহান কবির শানু জানান ইউপি চেয়ারম্যানের লোকজনের পাহারায় রাত্র ১টার দিকে বাজারে ৪০ থেকে ৫০ জন লোক, চাউলের এবং মাংসের বাজারেরবিস্তারিত পড়ুন