শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কুমিরা ইউনিয়ন আ.লীগ ও প্রয়াত আ’লীগ নেতাদের খোঁজ খবর নিলেন এমপি সেঁজুতি

নিজস্ব প্রতিনিধি: সরকার প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। বিদ্যুৎ এখন আর যায় না। সাধারণ জনগণ যেভাবে বিদ্যুৎতের ব্যবহার বাড়িয়েছে। তাতে বিদ্যুৎ নিয়মিত পাওয়ার কথা নয়। কিন্তু বর্তমান সরকার জনগণের কথা বিবেচনা করেইতো বিদ্যুৎতের উৎপাদন বাড়িছে।

এখন আর খাম্বা নয়, পারমাণবিক বিদুৎ উৎপাদন হবে। বিদ্যুৎতের কোন ঘাটতি নাই।সাধারণ জনগনের কথা মাথায় রেখে বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন প্রকার সরকারি ভাতা প্রদান করছে সরকার।মানুষের আয় বাড়ছে, গড়ে আয়ু বাড়ছে।এখন আর কেউ আগের মতো অন্যের বাড়ির ভাতের মাড় বা ফ্যান আমানী খেয়ে জীবন ধারণ করে না।

বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকে না।সেজন্য স্বল্প মূল্যে টিসিবির মাধ্যমে চাল, ডাল, আটা, চিনি, তেল, আলু দিচ্ছে। তাছাড়া ১০ টাকা ধরে দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে ফ্যামিলী কার্ডের মাধ্যমে চাল দিচ্ছে।

আওয়ামী লীগ সরকার কর্মীবান্ধব সরকার। আমার পিতা যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ নিতেন, তাদের সুখেদুঃখের সঙ্গী হতেন, তেমনি আমিও আপনাদের পাশে থাকবো একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে। বর্তমান শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ জনগণের মা্ঝে প্রচার করার আহবান জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

বৃহস্পতিবার (৩০ মে) বিকাল থেকে রাত পর্যন্ত সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়ি যেয়ে খোঁজ খবর নেন এবং তাদের উদ্দেশ্য এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

এমপি সেঁজুতি বিকালে কুমিরা ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ নেতা মো. মফিজুল ইসলাম সরদারের একমাত্র ছেলে সিয়াম হোসেন স্বাধীন মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ায় তার বাড়িতে যান।এসময় তিনি নিহতের স্বজনের খোঁজ খবর নেন।

পরে একে একে প্রয়াত সাবেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিত্যানন্দ মুখার্জী নিতাই, কুমিরা ইউপির সাবেক আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম মোড়ল, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত শেখ নিজামউদ্দিন, কুমিরা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শিক্ষক প্রয়াত সন্তোষ কুমার বিটের বাড়িতে যান।

তাদের স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন।

এছাড়া এমপি সেঁজুতি কুমিরা ইউপির মির্জাপুর বাজারে সাধারণ জনগণের সাথে সরকারের উন্নয়নের কথা বলে এক সংক্ষিপ্ত পথ সমাবেশ করেন।পরে তিনি পাটকেল ঘাটা বাজারে অবস্থিত আওয়ামী লীগের অফিস পরিদর্শন করেন এবং সেখানে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় এমপি সেঁজুতির উপস্থিত ছিলেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মোড়ল, ইউপি সদস্য মো. মফিজুল ইসলাম, মহাদেব হোড়, জেলা যুবলীগের কাজী হিল্লোল, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমানসহ স্থায়ী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের খোঁজ খবর নেন।

{“capture_mode”:”AutoModule”,”faces”:[]}

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…