Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় প্রচান্ড তাপদাহে তাল শাঁসের কদর বেড়েছে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় এই গরমে তালের শাঁসের কদর বেড়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফলের নাম হলো তালের শাঁস। প্রচণ্ড গরমে মানুষের কাছে এ ফলটি খুবই প্রিয়। বৈশাখ থেকে জৈষ্ঠ্য মাসের অর্ধেক পর্যন্ত এ দেড় মাস চলে তালের শাঁস বিক্রির কাজ। বিক্রেতারা স্থানীয়ভাবে এগুলো সংগ্রহের পাশাপাশি দেশের নানা জায়গা থেকে আমদানিও করেন। তালের শাঁসের গুণাগুণ সম্পর্কে পুষ্টিবিদদের মতে, এটি ভিটামিন সি সমৃদ্ধ ফল। মৌসুমি ফল হিসেবে তাল শাঁস মানব দেহকে বিভিন্ন রোগবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের অর্থের সহজ প্রাপ্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের করনীয় এবং এইচএসপি এমআইএস সফটওয়ারে তথ্য প্রেরন বিষয়ে উপজেলার ৬টি কলেজ, ৩৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসার প্রধান ওবিস্তারিত পড়ুন
বেনাপোলে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মায়ানমার নাগরিকসহ আটক-৪

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাবার সময় এক মায়ানমার নাগরিক সহ ৪ জন কে আটক করেছে বিজিবি। শনিবার (১৮ মে) ভোর রাতে সিমান্তের ঘিবা মাঠ নামক স্থান হতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ঘিবা বিওপির একটি টহল দল ৩ বাংলাদেশী নাগরিক এবং ১ জন মায়ানমার নাগরিককে আটক করে। আটককৃত বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে,বিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে পুলিশ সেজে ডাকাতির সময়, আসল পুলিশের হাতে এক যুবক আটক

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় পুলিশ পরিচয়ে মালয়েশিয়ান প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় আসল পুলিশের হাতে ধরা পড়েছেন তৌহিদুর রহমান তৌহিদ (৩৯) নামের এক যুবক। শুক্রবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার রাজগঞ্জ এলাকার জোঁকা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেছেন। আটক তৌহিদুর রহমান তৌহিদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি গ্রামে। ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।বিস্তারিত পড়ুন
কেশবপুরে থানার ওসি-সহ ৩জনের বিরুদ্ধে আদালতে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে প্রভাবশালী একজন জনপ্রতিনিধির প্ররোচনায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, থানার ওসি জহিরুল আলম ও বিশিষ্ট ঘের ব্যাবসায়ী সেলিমুজ্জামান আসাদের নামে অসৎ উদ্দেশ্যে আদালতে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন
চাপ আসলেও সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

যত ষড়যন্ত্র হোক, বিদেশি চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে, এটা ভুল। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না। দেশি-বিদেশি কোনো শক্তি আমাদের নিয়ন্ত্রণ করে না। তবে,বিস্তারিত পড়ুন
নড়াইলে চেয়ারম্যানকে গুলি করে মধুমতিতে পিস্তল ফেলেন, এ ঘটনায় গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত শুটারসহ চারজনকে গ্রেফতারের পর নেপথ্যের ঘটনা বেরিয়ে এসেছে। মূলত সাবেক ইউপি সদস্যের সঙ্গে বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে। প্রতিপক্ষ ভাড়ায় শুটার এনে গুলি করে কামালকে হত্যা করেন। তবে এই ঘটনায় অভিযুক্ত সাবেক ইউপি সদস্যকে এখনো গ্রেফতার করতে পারেনি। গ্রেফতার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে বলে জানিয়েছেবিস্তারিত পড়ুন
গ্রাহকের কেনা মিটার, বছরের পর বছর কেন সেটির ভাড়া দিতে হচ্ছে

দেশে সাধারণ জনগণের ভোগান্তির আরেক নাম বিদ্যুৎ মিটার। প্রিপেইড মিটারের দাম ধরা হয়েছে ১৬০০ টাকা। প্রতি মাসে ৪০ টাকা করে কেটে নিলে ৪০ মাসে সে টাকা পরিশোধ হওয়ার কথা। কিন্তু ১৬০০ টাকা পরিশোধ হওয়ার পরও বছরের পর বছর প্রতি মাসে ৪০ টাকা করে কেটে নেওয়া হচ্ছে কেন? গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে কথা, সত্য কিন্তু সাক্ষী দুর্বল এ জন্য মামলা ডিসমিস। নিজের টাকায় মিটার কিনে আবার মাসে মাসে তার ভাড়া দিতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন নিয়ে গড়িমাসি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডেও কাটিয়া গদাইবিল এলাকার স্থায়ী বাসিন্দা মৃতঃ ইনতাজ আলী ছেলে মোঃ আব্দুস সালাম সরদার সাব কোবলা, হেবা সহ ওয়ারেশ সূত্রে প্রাপ্য হইয়া ১০১ কাটিয়া মৌজারএস.এ ১২০২ খতিয়ানের এস.এ দাগ ৯৬৬ এবংআর.এস ২৬২৫ নং খতিয়ানে ৭০৮৯, ৭০৯৩ দুই দাগে মোট ১০ শতক জমি শান্তিপূর্ন ভাবে দীর্ঘ যুগ ধরিয়া ভোগ দখল করিয়া আসিতেছেন। এলাকাবাসী জানান নিরীহ আঃ সালাম হত দরিদ্র ও কাটমিস্ত্রী। উক্ত কোবলা হেবা সহ পিতার ওয়ারেশবিস্তারিত পড়ুন
দেবহাটায় পুষ্টি সপ্তাহ উদ্যাপন

দেবহাটা প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টিমানে” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় পুষ্টি সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। বুধবার (১৫ মে) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রোবিস্তারিত পড়ুন

