মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেবহাটার সখিপুর ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সখিপুর ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটি, ও সি, এস ও, এর মধ্যে সেবা সমূহের প্রয়োজনীয়তা সম্পর্কে উপাত্ত সংগ্রহ এবং নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব গোলাম রব্বানী, “রাইট টু গ্রো প্রজেক্ট” অফিসার তানজিমা আক্তার। অর্থ ও সংস্থাপনা সম্পর্কিত কমিটির সভাপতিবিস্তারিত পড়ুন

দেবহাটা বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের উপস্থিতিতে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন সজেকার উদ্যোগে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কনফারেন্স রুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন,বিস্তারিত পড়ুন

সবার কাছে গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন: আইনমন্ত্রী

সবার কাছে গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার সংস্থার (আইএল) প্রতিনিধিদের সাথে তিন দিনের ধারাবাহিক বৈঠক শেষে মঙ্গলবার (১৪ মে) একথা বলেন তিনি। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইএলও এর সুপারিশগুলো নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়েছে। এটা একটা উদাহরণ হয়ে থাকবে। বাংলাদেশের বাস্তবতায় শ্রমিকের অধিকার; যেটা বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেভাবেই শ্রম আইন সংশোধন করা হচ্ছেবিস্তারিত পড়ুন

অপহরণের শিকার ২৩ নাবিক চট্টগ্রাম বন্দরে

বহু কাঠখর পুড়িয়ে অবশেষে চট্টগ্রামে পৌঁছেছেন অপহরণের শিকার এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। মঙ্গলবার (১৪ মে) বিকেল চারটার দিকে এমভি জাহান মণি-৩ নামে একটি লাইটার জাহাজে করে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছেন। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং এখানে কিছু আনুষ্ঠানিকতা শেষে তারা পরিবারে ফিরবেন। এসময় কয়েকজন নাবিক তাদের প্রতিক্রিয়ায় বলেন, আবারও ফিরে আসবো এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পরিবারে যখন কথা হতো, তখনই বলতাম- এবারই হয়তো শেষবিস্তারিত পড়ুন

ভারতীয় পণ্য পরীক্ষা না করে দেশে প্রবেশে অনুমতি না দেওয়ার দাবি বিএনপি নেতার

‘ভারতীয় পণ্য পরীক্ষা ছাড়া দেশে প্রবেশে অনুমতি না দেওয়ার’ দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও‌ জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার (১৪ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমদানি করা ভারতীয় খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার’ দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম ওই অবস্থান কর্মসূচির আয়োজন করে। ফারুক বলেন, ‘ভারতীয় পণ্য পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। সীমান্তবিস্তারিত পড়ুন

পিটিয়ে শিশু গৃহকর্মীকে খুনের অপরাধে দম্পতির যাবজ্জীবন

রাজধানীর মতিঝিল থানাধীন এলাকায় ১৮ বছর আগে শিল্পী বেগম নামে ১১ বছর বয়সি গৃহকর্মীকে খুনের দায়ে নজরুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাভোগের আদেশ দেন। মঙ্গলবার (১৪ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারেবিস্তারিত পড়ুন

দাখিল পরীক্ষার ফলাফলে সাতক্ষীরার কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর(২০২৪ইং) সালের দাখিল পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা সদরের কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার অভাবনীয় সফলতা অর্জন করেছে। জানা যায়, মাদ্রাসা থেকে ৩৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগগ্রণ করে। শতভাগই পাশ করেছে। এর মধ্যে ৩ জন এ+, ১৬ জন এ, ১২জন এ-, ২জন বি গ্রেড ও ২জন সি গ্রেড পেয়ে পাশ করেছে। পাশের হার শতভাগ। মাদ্রাসাটি সদর উপজেলার বৈকারী ইউনিয়নে অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত। মাদ্রাসাটির সভাপতি সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন

এমপি সেঁজুতির সাথে সাতক্ষীরা পৌর পরিষদের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতির সাথে মতবিনিময় করেছেন পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রোববার (১২ মে) বিকেলে সাতক্ষীরা পৌরসভার মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি। সাতক্ষীরা পৌরসভার আয়োজন অনুষ্ঠিত মতবিনিময়বিস্তারিত পড়ুন

বিজয়ের লক্ষে ভোটারদের দ্বারে দ্বারে দ্বারে শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন

বেনাপোল প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের ‘দোয়াত কলম’ প্রতীকের পক্ষে ব‍্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শার্শা উপজেলার বাগাআঁচড়া ও উলাশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে রামপুর বাজারে নির্বাচনী পথসভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন দলমত নির্বিশেষে সকলকে ‘দোয়াত কলম’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। দিনব্যাপী প্রচারণায় উলাশী ইউনিয়ন আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন