শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

অপহরণ মামলার মূল আসামী এক মাসেও গ্রেফতার হয়নি মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় অপহরণ মামলার প্রধান আসামী মাদকাসক্ত শাহরিয়ার হোসেন রাজকে গ্রেপ্তারসহ ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করা করেছে। শুক্রবার (২৪ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামের আব্দুর রশিদ ঢালীর ছেলে মোঃ ফজর আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সদরের ফংড়ী গ্রামের মোঃ আব্দুর রশীদ ঢালী ছেলে শাহরিয়ার হোসেন রাজ (১৯) গত পাঁচ মাস আগে রাজ আমার বাড়িতে টাইসের কাজ করতে এসে সুকৌশলে আমার মোবাইল নম্বর নিয়ে যায়। আমার মোবাইল ফোনটি বাড়ীতে থাকার সুবাদে রাজ প্রায় ফোন করে আমার নাবালিকা মেয়েকে উত্যক্ত করে।

একই সাথে আপত্তিকর কথা বলে কৌশলে কুপ্রস্তাব দেয়। মেয়ে বখাটে রাজের ফাঁদে পা না দিয়ে বিষয়টি আমাকে জানায়। আমি রাজকে আমার মোবাইলে কল করতে নিষেধ করলে সে আমার উপর চড়াও হয়ে গালিগালাজ করতে থাকে। পরবর্তীতে আমার মেয়ে মাদ্রাসায় যাতায়াতের পথে দলবদ্ধভাবে রাজ উত্যক্ত করতে থাকে। বিষয়টি মাদ্রাসার শিক্ষকরা রাজের পরিবারকে জানালে তারা কোন ব্যবস্থা নেইনি।

এরই ধারাবাহিকতায় গত ২৫ এপ্রিল‘২০২৪ রাতে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় রাজ। রাতে মেয়েকে খুঁজার এক পর্যায়ে জানতে পারি রাজ জোর করে তুলে নিয়ে গেছে। সকলে রাজের বাড়ীতে পৌঁছালে সেখানে তাদের দেখা যায় না। খোঁজাখুঁজির এক পর্যায় মেয়ের দেখা মেলে রাজের চাচা শহীদ ঢালীর ঘরে। এসময় ঘরে রাজ সহ তার চাচা উপস্থিত ছিলেন।

মেয়েকে নিয়ে আসতে চাইলে রাজ ও তার চাচা শহীদ ঢালী আমাদের জোর করে বের করে ঘরে তালা লাগিয়ে দেয়। কোন উপায়ান্ত না পেয়ে আমার ছেলে সরকারি জরুরী সেবা ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগীতা চাইলে, পুলিশ এসে ঘরে তালাবদ্ধ অবস্থায় পেয়ে মেয়েকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজ ও তার চাচা শহীদ ঢালী পালিয়ে যায়।

ঘটনার পরদিন আমি বাদী হয়ে অপহরণকারী শাহরিয়ার হোসেন রাজ, রাজের বাবা মোঃ আব্দুর রশীদ ঢালী, রাজের চাচা শহীদ ঢালী ও রাজের মা রাফিজা খাতুনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় অপহরণ মামলা দায়ের করি। এ মামলায় আশ্রায়দাতা শহীদ ঢালী বর্তমানে কারাগারে রয়েছে। শাহরিয়ার রাজ পলাতক রয়েছে বলে জানতে পেরেছি। তবে দিনের বেলা মাঝেমধ্য তাকে এলকায় ঘুরাঘুরি করতে দেখা যায়।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মামলা দায়েরের পর থেকে আমাকে এবং পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এ সময় সে আমাদের বাড়ীর চারপাশ দিয়ে ঘুরাঘুরি করে এবং প্রকাশ্যে হুমকি ধামকি দিতে থাকে। রাজের চাচা খলিল ঢালী আমাকে হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য।

বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপারকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি। একইসাথে মামলার প্রধান আসামী শাহরিয়ার হোসেন রাজকে দ্রুত গ্রেপ্তার ও আমার দায়ের করা মামলাটির চুড়ান্ত রিপোর্ট যাহাতে সত্য ঘটনা অবলম্বনে হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়