Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেনাপোল কবরস্থান থেকে রেশমা নামে তৃতীয় লিঙ্গের নারীর লাশ উদ্ধার

যশোরের বেনাপোল এলাকার একটি কবরস্থান থেকে রেশমা (২৫) নামে তৃতীয় লিঙ্গের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৪টার সময় ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাগজপুকুর এলাকার একটি কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে। নিহত রেশমা বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর রাজবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত জাকির হোসেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন যাবতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বদরুজ্জামান বদু সকলের দোয়া ও সমর্থন চাই

আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ বদরুজ্জামান বদু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। (১১ মার্চ) সোমবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন সদর উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ বদরুজ্জামান বদু। সাতক্ষীরা সদর উপজেলার গণমানুষের জীবন মান উন্নয়নে সেবার মনোভাব নিয়ে কাজ করতে চাই। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়াবিস্তারিত পড়ুন
আশাশুনির রাউতাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ের নবগঠিত কমিটি! সভাপতি মশিউর

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৫৫ নং রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক নির্বাচন সুষ্ঠুভাব সম্পন হওয়ার পর নির্বাচিত সদস্যদর সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হলেন ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,খাজরার সহকারী শিক্ষক মশিউর রহমান ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য শরীফুনছা বেগম। সামবার (১১ মার্চ) সকাল সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুম চত্ত্বরে এই বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকসানা পারভীনর সভাপতিত্বে নির্বাচিত ১১জন সদস্যদের মধ্যে ১০জন সদস্যর প্রকাশ্য সমর্থনের মাধ্যমে সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কলারোয়ায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা প্রাঙ্গণে বর্নাঢ্য র্যালী শেষে ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলাম। পরে উপজেলা কৃষি অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম, উপজেলাবিস্তারিত পড়ুন
চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার থেকে

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। সোমবার (১১ মার্চ) চাঁদ দেখা কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান জানান, চট্টগ্রামের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই ব্রিফিং হয়। আজ রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলিমরা তারাবির নামাজ আদায় শুরুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরা সদর উপজেলায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ই মার্চ) বেলা ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। এসময় বক্তব্যবিস্তারিত পড়ুন
কলারোয়ার বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

কলারোয়ার বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষচন্দ্র ঘোষ স্যার এর ঘোড়ার গাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা। বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষচন্দ্র ঘোষ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সোমবার ২০২৪ ইং তারিখে সকালে স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে দীর্ঘ ৩৩ বছরের ইতি টানলেন এই শিক্ষক। ১৯৬৬ নির্মিত বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ ফেব্রুয়ারি ১৯৯১ সালে সহকারী শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন তিনি। আজ তারবিস্তারিত পড়ুন
নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ৯:৩০ মিনিটের সময় পুলিশ লাইন্স ড্রিলশেডে মার্চ/২০২৪ খ্রি: মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত বিভিন্ন র্যাঙ্ক এর অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ জীবনবিস্তারিত পড়ুন
দ্বাদশ সংসদে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে ফিরোজ আহম্মেদ স্বপন

দীপক শেঠ,কলারোয়া: দ্বাদশ জাতীয় সংসদের নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল ১১ টায় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি চট্রগ্রাম- ৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান। বৈঠকে অতিথি হিসাবে অংশগ্রহন করেন স্থায়ী কমিটির সদস্য নৌ- পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, চট্রগ্রাম- ১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ, বরিশাল- ৩বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। প্যারেড ও জেলায় ব্যবহৃত যানবাহনসমূহ পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, সরকারি মালামালের হেফাজত করা, ফেসবুক তথাবিস্তারিত পড়ুন

