শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বাধীনতা কাপ আন্ত: শ্রেণী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা কাপ আন্ত:শ্রেণী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয় মাঠে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় বিদ্যালয় শিক্ষক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দল বনাম বিদ্যালয়ের শিক্ষক রমেশ সরদারের নেতৃত্বে কাজী নজরুল ইসলাম দল। খেলায় কাজী নজরুল ইসলাম দল টসে জিতে নির্ধারিত দশ ওভারে ৮উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে।

জবাবে রবীন্দ্রনাথ ঠাকুর দল ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষার্থী সায়েম হোসেন।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারি শিক্ষক সুকুমার সরকার, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মহাসিন উদ্দিন, মো. মুকুল হোসেন, রেহানা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেসা ডালিয়া প্রমুখ।

মহান স্বাধীনতা কাপ আন্তঃ শ্রেণী ক্রিকেট টুর্নামেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চারটি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দল বনাম বিদ্যালয় শিক্ষক মুকুল হোসেনের নেতৃত্বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মাইকেল মধুসূদন দল।

এছাড়াও বিদ্যালয় শিক্ষক রমেশ সরদারের নেতৃত্বে নবম শ্রেণী শিক্ষার্থীদের নিয়ে কাজী নজরুল ইসলাম দল বনাম বিদ্যালয়ের শিক্ষক সুকুমার সরকারের নেতৃত্বে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে পল্লীকবি জসীম উদ্দীন দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলাকার বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়